শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

তুরস্কে ভূমিকম্প

৫৪ দিন পর মায়ের কাছে ফিরল শিশু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৯ পূর্বাহ্ন, ৫ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ৫৪ দিন পর মায়ের কাছে ফিরেছে আশ্চর্যজনকভাবে বেঁচে যাওয়া শিশু ভেতিন বেগদাস। শিশুটিকে 'গিজেম' নাম দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা যার অর্থ বা 'বিস্ময়কর শিশু'। ভূমিকম্পের প্রায় পাঁচদিন পর হাতায় প্রদেশের ধ্বংসস্তুপ থেকে কোনো ধরণের শারীরিক জটিলতা ছাড়াই উদ্ধার করা হয় তাকে।

আল জাজিরা জানায়, তুরস্কের আঙ্কাারা থেকে বিশেষ বিমানে আদিয়ান প্রদেশে নিয়ে যাওয়া হয় ছোট্ট শিশু ভেতিনকে। সেখানকার একটি হাসপাতালে তার মা ভূমিকম্পে আহত হয়ে আগে থেকেই চিকিৎসাধীন ছিলেন। তার কাছেই হস্তান্তর করা হয় ভেতিনকে। বর্তমানে তার বয়স মাত্র সাড়ে তিন মাস।

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্ত অঞ্চলে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে তুরস্কের দক্ষিণাঞ্চলের অন্তত ১০টি দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে প্রায় ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়। 

ভূমিকম্পের পাঁচদিন পর হাতায় প্রদেশের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয়েছিল শিশুটিকে। এরপর রাজধানী আঙ্কারার একটি সরকারি আশ্রয়কেন্দ্রে রাখা হয় তাকে। সমস্যা দেখা যায় শিশুটির পরিবারকে খুঁজে না পাওয়ায়।

পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শিশুটির মা ইয়েসমিন বেগদাসের সন্ধান পাওয়া যায়। এক উদ্ধারকর্মী বলেন,  গত মার্চ থেকেই আমরা গিজেমের পরিবারকে খুঁজতে শুরু করি। জানতে পারি যে তার মা সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে আমরা শিশুটির মাকে খুঁজে পেতে সক্ষম হই।

শিশুটির অলৌকিক ভাবে বেঁচে যাওয়ায় স্বাস্থ্যকর্মীরা তার নাম দেন 'গিজেম' বা 'বিস্ময়কর শিশু'। ভূমিকম্পের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে শিশুটির বাবা এবং দুই ভাই মারা গেছে। সিরিয়ান বংশোদ্ভূত ভেতিনের পরিবার ক্ষতিগ্রস্ত হাতায়া প্রদেশে বসাবাস করতো বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এম/

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250