শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

বাসে সিট না পেয়ে চালকের পাশে অভিনেতা ডা. এজাজ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসে উঠে অনেকে চমকে যান। কারণ, সেই বাসেই যাত্রী হিসেবে ছিলেন দেশের খ্যাতনামা চিকিৎসক ও অভিনেতা ডা. এজাজুল ইসলাম।

গাজীপুর চৌরাস্তা থেকে বাসে ওঠেন তিনি। তবে সিট না পেয়ে নির্দ্বিধায় চালকের পাশের ছোট বসার জায়গায় বসে পড়েন।

বাসে থাকা এক যাত্রী সিট ছেড়ে দিতে চাইলে তিনি তা গ্রহণ করেননি। এমনকি পরেও যখন অন্যরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সিট ছেড়ে দিতে চেয়েছেন, তিনি হাসিমুখে সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজের জায়গাতেই বসে ছিলেন।

ওই যাত্রী ফেসবুকে লিখেছেন, ‘বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) সকালে ময়মনসিংহ রাজিব বাসে ঢাকা আসছিলাম। গাজীপুর চৌরাস্তা থেকে ডা. এজাজুল ইসলাম বাসে ওঠেন।’

তিনি লেখেন, ‘আগে তার সম্পর্কে অনেক পজিটিভ কথা শুনেছি। আজ (বৃহস্পতিবার) নিজ  চোখে দেখলাম তার সাধারণ চলাফেরা। সিট না পেয়ে ড্রাইভারের সাথের বসার জায়গায় বসছিলেন। আমি আমার সিট ছেড়ে উনাকে বসতে বললাম, উনি বসলেন না ওখানেই বসলেন। বাসে আরো অনেকেই উনার সম্মানে সিট ছেড়ে উনাকে বসতে বললেও উনি ওখানেই বসলেন বরং আমার সাথের সিট খালি হওয়ায় আবারো উনাকে ডাকলাম উনি উনার পাশের আরেকজনকে বসতে বললেন।’

তিনি বলেন, ‘বর্তমানে হাসপাতাল বা রাস্তায় ডাক্তারের সাথে হাটা বা কথা বলা অথবা বসা অকল্পনীয় অথচ উনি এত বড় ডাক্তার, গুণী অভিনেতা হয়েও এত সাধারণ চলাফেরা! বাসের সবাইকে বিমোহিত করেছে।  আসলে সত্যিই উনি গরিবের ডাক্তার।’ 

পোস্টটি শেয়ার হওয়ার পর মুহূর্তেই তা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। অনেকেই এই পোস্টে প্রশংসা জানিয়ে লিখেছেন, এটাই একজন প্রকৃত তারকার পরিচয়। আরেকজন মন্তব্য করেছেন, এমন মানুষরা সমাজে আলোর দিশা দেখান।

জে.এস/

ডা. এজাজুল ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250