সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তিপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ *** তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড *** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে

অভিনেত্রী পিয়া বিপাশা বিয়ে করলেন আমেরিকান যুবককে

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২২ পূর্বাহ্ন, ৯ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাঁচ বছর আগে দেশের বিনোদন অঙ্গনকে পেছনে ফেলে হঠাৎ করেই আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। তখন অনেকে ভেবেছিলেন, হয়তো সাময়িক বিরতি নিচ্ছেন তিনি। কিন্তু সময়ের পরিক্রমায় দেখা গেল, সেটিই ছিল তার জীবনের মোড় ঘোরানো সিদ্ধান্ত।

একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে বসতি গড়ার পর ধীরে ধীরে বদলে গেছেন পিয়া– পরিণত হয়েছেন একজন কর্মঠ আমেরিকান নাগরিকে, একাধারে মা, ভালোবাসার মানুষ, আবার সফল পেশাজীবীও।

সম্প্রতি ইনস্টাগ্রামে একাধিক স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ পোস্ট করে পিয়া জানান দিয়েছেন, এবার তার জীবনের আরেকটি নতুন অধ্যায় শুরু হয়েছে– বিয়ে করেছেন তিনি। যদিও বছর শুরুর দিকে তিনি বলেছিলেন, চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন, তবে শেষ পর্যন্ত অপেক্ষা করেননি।

পিয়া বিপাশার ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যায়, গত ২৬শে জুন তিনি আমেরিকার নাগরিক ও প্রেমিকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

তবে বরাবরের মতোই ব্যক্তিগত জীবনে প্রাইভেসিকে প্রাধান্য দিচ্ছেন পিয়া। স্বামীর নাম কিংবা পরিচয় এখনও গোপন রেখেছেন তিনি। নিজের মতো করে বিয়ে করলেও কোনো ঘটা করে অনুষ্ঠান করেননি, এমনকি জনসম্মুখেও স্বামীকে আনেননি।

এ প্রসঙ্গে পিয়া বলেন, ‘আমার স্বামী খুব সাধারণ একজন মানুষ, পাবলিসিটি পছন্দ করেন না। আমিও চাই না আমাদের ব্যক্তিগত জীবন হঠাৎ করে জনচর্চার বিষয় হয়ে উঠুক।’

জে.এস/

পিয়া বিপাশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250