মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

মা গুলতেকিনের সঙ্গে প্রথমবার টিভিতে নুহাশ হুমায়ূন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ২রা জুন ২০২৫

#

গুলতেকিন খান ও নুহাশ হুমায়ূন। ছবি: মাছরাঙা টিভির সৌজন্যে

প্রথমবার টিভি পর্দায় একসঙ্গে আসছেন গুলতেকিন খান ও তার ছেলে নুহাশ হুমায়ূন। ঈদ উপলক্ষে তৈরি মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’ অনুষ্ঠানের বিশেষ পর্বে দেখা যাবে তাদের। রুম্মান রশীদ খান ও লাবণ্যের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের পরদিন সকাল ৭টায়।

রোজার ঈদে মা-ছেলে দেশের বাইরে কাটালেও এবারের ঈদ তারা একসঙ্গে দেশে করবেন। ঈদের গল্প, পরিবারের বলা না বলা অনেক কথা তারা জানিয়েছেন রাঙা সকালের ঈদ আয়োজনে। এবারই প্রথম একসঙ্গে ক্যামেরার সামনে দুই ঘণ্টা আড্ডা দিয়েছেন তারা। আড্ডায় উঠে এসেছে মায়ের সঙ্গে তিন মেয়ে আর একমাত্র ছেলে নুহাশের অনেক মজার গল্প।

রাঙা সকাল দিয়ে টিভিতে প্রথমবার একসঙ্গে হলেও এর আগে পর্দার পেছনে কাজ করার অভিজ্ঞতা আছে তাদের। চলতি বছর গোড়ার দিকে ‘২ষ’ সিরিজে প্রথম একসঙ্গে কাজ করেন গুলতেকিন খান ও নুহাশ হুমায়ূন। নুহাশ পরিচালিত ২ষ সিরিজের তিনটি গল্প লিখেছিলেন গুলতেকিন। সেবারই প্রথম কোনো সিরিজের গল্প লেখেন তিনি। 

তবে লেখক হিসেবে গুলতেকিনের যাত্রা শুরু ২০১৬ সালে কাব্যগ্রন্থ ‘আজো, কেউ হাঁটে অবিরাম’ প্রকাশের মধ্য দিয়ে। পরবর্তী সময়ে তার কাব্যগ্রন্থ ‘দূর দ্রাঘিমায়’, ‘বালি ঘড়ি উল্টে যেতে থাকে’, ‘আজ তবে উপনিবেশের কথা বলি’, কাব্যনাট্য ‘মধুরেণ’, উপন্যাস ‘চৌকাঠ’ প্রকাশিত হয়।

এইচ.এস/

টিভি অনুষ্ঠান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250