রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

আমাদের ফুটবলারেরা তরুণদের অনুপ্রেরণা, পোস্টে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৩ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমাদের ফুটবলারেরা তরুণদের অনুপ্রেরণা এবং তারা আমাদের ক্রীড়া সংস্কৃতির প্রতিনিধি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ২২ বছর পর ভারতের বিরুদ্ধে আজ ফুটবল মাঠে বাংলাদেশের জয় আমাদের সবাইকে আবারও মনে করিয়ে দিল—শৃঙ্খলা, ঐক্য ও বিশ্বাস থাকলে আমরা কী অর্জন করতে পারি।

আজ মঙ্গলবার (১৮ই নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, ২২ বছর পর ভারতের বিরুদ্ধে আজ ফুটবল মাঠে বাংলাদেশের জয় আমাদের সবাইকে আবারও মনে করিয়ে দিল—শৃঙ্খলা, ঐক্য ও বিশ্বাস থাকলে আমরা কী অর্জন করতে পারি।

তিনি লেখেন, শুরুতেই মোরছালিনের গোল এবং দলের নিরলস লড়াই লাখো মানুষের হৃদয়ে আবারও নতুন করে আশা জাগিয়েছে—বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সামনে আরো উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।

আমাদের ফুটবলারেরা তরুণদের অনুপ্রেরণা এবং তারা আমাদের ক্রীড়া সংস্কৃতির প্রতিনিধি। এমন এক ভবিষ্যৎ বাংলাদেশের অপেক্ষায়—যেখানে প্রতিভা লালিত হবে, স্বপ্নকে সমর্থন করা হবে, এবং আমাদের পতাকা আরো উঁচুতে উড়বে।

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250