শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

পৃথিবীতেই পাওয়া গেলো 'দোজখের দরজা'!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

পৃথিবীতেই আছে নাকি দোজখের দরজা! শুনতে অবাক লাগলেও এশিয়ার দেশ তুর্কমেনিস্তানে রয়েছে নরকের দরজা বা 'হেল ডোর'। ১৯৭১ সাল থেকে তা জ্বলছে।

নরকের দরজা খ্যাত অগ্নিগর্ভটি প্রায় ২৩০ ফুট চওড়া এবং ১০০ ফুট গভীর। যেখানে কাউকে ফেলে দিলে বেঁচে ফেরা কঠিন। তাকে নিমিষেই হাওয়ায় মিলিয়ে যেতে হবে।

৫৩ বছর ধরে জ্বলতে থাকা নরকের দরজাটি দেখতে গিয়ে যেন কোনো দুর্ঘটনা না ঘটে এ জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশাল আকারের দানবীয় গর্তটির চারপাশে ২০১৮ সালে বেষ্টনী দেওয়া হয়েছে। ১৯৭১ সালে সোভিয়েত অনুসন্ধানকারীদের একটি দল যখন তুর্কমেনিস্তানে প্রাকৃতিক গ্যাসের সন্ধান করছিল, তখন এক রাসায়নিক বিক্রিয়া শুরু হয়। ফলে তৈরি হয় একটি বিশাল ‘অগ্নিগর্ভ’, যা শেষ পর্যন্ত দেশটির সবচেয়ে জনপ্রিয় পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

কীভাবে এই অগ্নিগর্ভ তৈরি হলো তা নিয়ে রহস্যের শেষ নেই। বিশ্লেষকদের মতে, সেখানে মিথেন গ্যাসের কারণে এটি জ্বলছে। যা শুরুর পর থেকে কখনো নেভেনি।

ভয়াবহ দানবীয় এই জ্বলন্ত গর্ত রাতের আঁধারে এক অপূর্ব দৃশ্য। মনে হবে, পৃথিবীতে নেমে এসে জ্বলজ্বল করছে তারা। অনেকে এই অগ্নিগর্ভটিকে ‘কারাকুম মরুভূমির চমক’ বলেও ডাকেন।

এখানে আসা ভ্রমণকারীদের রাতে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। নির্মাণ করা হয়েছে আধুনিক কটেজ। গড়ে তোলা হয়েছে বিলাসবহুল ক্যাম্পও। কেউ চাইলে গাড়ি নিয়েও ঘুরে দেখতে পারেন গোটা এলাকা।

ওআ/ আই.কে.জে/

পৃথিবী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250