শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

মাদুরোর মুক্তি চায় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে তাদের গ্রেপ্তারের নিন্দাও জানিয়েছে মস্কো। খবর আল জাজিরার।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন—এমন নিশ্চিত প্রতিবেদনের প্রেক্ষাপটে আমরা যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করার আহ্বান জানাই; একটি সার্বভৌম দেশের বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে মুক্তি দেওয়ার জন্য জোরালো আহ্বান জানাই।’

পররাষ্ট্রনীতিবিষয়ক থিঙ্ক ট্যাংক ভ্যালদাই ডিসকাশন ক্লাবের সদস্য আন্দ্রেই কোরতুনভ বলেন, ভেনেজুয়েলায় সরাসরি হস্তক্ষেপ করতে রাশিয়ার জন্য এখন অনেক দেরি হয়ে গেছে। তবে মস্কো এখন লাতিন আমেরিকায় তার মিত্রদের কীভাবে সমর্থন দেবে, সে বিষয়টি নতুন করে মূল্যায়ন করবে।

এদিকে ভেনেজুয়েলায় আবার হামলা চালানো হতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে যা চায়, তা না পেলে আবার হামলা চালানো হবে।

আল জাজিরার খবরে বলা হয়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেছেন, ভেনেজুয়েলার পরবর্তী পরিস্থিতি নির্ভর করবে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর। হেগসেথ সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিন সামরিক বাহিনী এখনো অঞ্চলে রয়েছে এবং তারা যা চায় তা না পেলে ভেনেজুয়েলায় আরও একবার হামলা চালানো হতে পারে।

নিকোলা মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজে। মূলত ডেলসি রদ্রিগেজের ওপর চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। তবে ডেলসি বলেছেন, তিনি এখনো মনে করেন মাদুরো ভেনেজুয়েলার বৈধ নেতা এবং যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবেন না।

রাশিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250