রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

হবিগঞ্জ-৪ আসনে জামায়াতের প্রার্থী বদল, মনোনয়ন পেলেন সাংবাদিক অলিউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রাথমিক মনোনয়ন পাওয়া মুখলিছুর রহমান নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। আজ মঙ্গলবার (২রা ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে একই আসনে দলের প্রার্থী সাংবাদিক অলিউল্লাহ নোমানকে সমর্থন জানান।

আজ নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জেলা জামায়াতের আমির মুখলিছুর রহমান লেখেন, মনোনয়ন পাওয়ার পর তিনি নিয়মিত গণসংযোগ করেছেন এবং স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন। তার ভাষায়, ‘সাধারণ মানুষের এই ভালোবাসা আমার রাজনৈতিক জীবনের বড় সম্পদ।’

মুখলিছুর রহমান আরও লেখেন, রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত সিদ্ধান্ত বিবেচনায় কেন্দ্রীয় সংগঠন তার সঙ্গে আলোচনা করে অলিউল্লাহ নোমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয়। সংগঠনের প্রতি সম্মান ও আনুগত্য থেকে তিনি সে সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

অলিউল্লাহ নোমান দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক। সাংবাদিকতা পেশায় যুক্ত থাকলেও তিনি দীর্ঘ সময় যুক্তরাজ্যে বসবাস করে আসছিলেন। গত বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশে ফেরেন।

হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোশাহেদ আহমদ বলেন, ‘সংগঠনের স্বার্থই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। মাঠের বাস্তবতা, প্রার্থীর গ্রহণযোগ্যতা ও কৌশলগত বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে দল। মাওলানা মুখলিছুর রহমান সংগঠনের নিষ্ঠাবান কর্মী। তিনি দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন এবং জামায়াতের মনোনীত অলিউল্লাহকে সমর্থন দিয়ে সরে এসেছেন।' 

তিনি বলেন, 'নোমান প্রবাসে থাকলেও দেশের রাজনীতির সঙ্গে তিনি নিয়মিত যুক্ত ছিলেন। তাকে নিয়ে কর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া আছে। আমরা আশাবাদী, এই আসনে দাঁড়িপাল্লা প্রতীক ভালো ফল করবে।’

অলিউল্লাহ নোমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250