মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

গণপূর্তমন্ত্রীর সঙ্গে বুয়েট গ্রাজুয়েট ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০০ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সাথে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) গ্রাজুয়েট ক্লাবের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতকালে তারা বুয়েট গ্রাজুয়েট ক্লাবের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রী তাদের কার্যক্রম সুষ্ঠুরুপে পরিচালনার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যুগোপযোগী, আধুনিক ও উন্নত কারিকুলামের মাধ্যমে দক্ষ প্রকৌশলী, স্থপতি ও পরিকল্পনাবিদ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করছে। এসব পেশাজীবী দেশের উন্নয়ন ও অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখছেন। বুয়েটের প্রাক্তন গ্রাজুয়েটদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘‘বুয়েট গ্রাজুয়েট ক্লাব” এসব পেশাজীবীদের একটি অভিন্ন প্লাটফর্মে একত্রিত করে তাদের কাজের ক্ষেত্রে সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলায় আরো কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। সোমবার (২৪শে জুন) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: মানবপাচারের শিকার হওয়া নয়ন পেলেন আমেরিকার টিআইপি হিরো অ্যাওয়ার্ড

ক্লাবের সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে সাক্ষাতকারী প্রতিনিধিগণের মধ্যে আরো উপস্থিত ছিলেন সৈয়দ জাকির হোসেন, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মঞ্জুরুর রহমান, অভিনেতা এস এ আবুল হায়াত, বুয়েটের সাবেক অধ্যাপক এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির প্রফেসর এমিরেটাস ড. এম শামীম জেড বসুনিয়া, অধ্যাপক ড. ম তামিম, স্থপতি মঞ্জুর কাদের হেমায়েত উদ্দিন এবং স্থপতি ইকবাল হাবিব।

এসি/ আই.কে.জে/

বুয়েট গণপূর্তমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250