বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

ফেসবুকে ভিউ বাড়াতে ময়মনসিংহে এক শিক্ষকের কাণ্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফেসবুকে ভিউ বাড়ানোর জন্য রামদা হাতে একটি ভিডিও করে তা আপলোড করেছেন এক শিক্ষক। গতকাল রোববার (২রা নভেম্বর) এ ঘটনা ঘটে ময়মনসিংহের গৌরীপুরে। এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

জানা যায়, রাহাত হোসাইন শাকিল তার নিজস্ব ফেসবুক আইডিতে রামদা হাতে নিয়ে ধারণকৃত একটি ভিডিও রোববার বিকেলে আপলোড করেন। সেই ভিডিও নেটিজনদের মাঝে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। সিংহভাগ নেটিজেন সমালোচনার ঝড় তুলেন।

তিনি উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চান্দের সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পৌর শহরের নিমতলি মহল্লার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন চুন্নুর পুত্র তিনি।

ধারণ করা সেই ভিডিওতে তিনি বলেন, ‘আমিও প্রস্তুত আছি এবং ঠাণ্ডা মাথায় কথাগুলো বলছি। যেখানে আজ আব্বাই নেই, সেখানে মাথা রাখার ঠাঁই না থাকাটাই স্বাভাবিক। আল্লাহ ভরসা।’

ভিডিওর বিষয়ে জানতে শিক্ষক রাহাত হোসেন শাকিলের সঙ্গে যোগাযোগ করেও তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে তার স্ত্রী সুমি আক্তার জানান, ফেসবুক মনিটাইজেশন পেলেও সে লাইক-কমেন্ট পাচ্ছিল না। তাই মজা করেই এ ভিডিও করেছিল। যাতে ভিউ বাড়ে। যখন সমালোচনা শুরু হয় তখনই পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে চান্দের সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিন আক্তার সাংবাদিকদের বলেন, রাহাত হোসাইন আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত বৃহস্পতিবার তিনি ছুটি নিয়েছেন। কেন এমন ভিডিও করলেন, তা জানা নেই।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আনজুমান আরা বেগম জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে শিক্ষকদের বিধিনিষেধ আছে। তিনি ইচ্ছা করলেই এমন ভিডিও দিতে পারেন না। এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা বলেন, বিষয়টি তাৎক্ষণিক শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জে.এস/

সহকারী শিক্ষক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250