মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

শাকিব-জয়ার ‘তাণ্ডব’ ১৩২ হলে

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩৬ অপরাহ্ন, ৭ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

কোরবানির ঈদ উপলক্ষে আজ শনিবার (৭ই জুন) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। হলের সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে শাকিব খান ও জয়া আহসান অভিনীত 'তাণ্ডব'। ১৩২টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে সিনেমাটি। এরপরই আছে শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণের 'ইনসাফ'।

প্রতি ঈদেই সিঙ্গেলস্ক্রিন দখলে থাকে শাকিব খানের। এ ঈদে সেই প্রভাবটা যেন আরও বেশি। হল-সংকটের সময়েও ১৩২ হলে মুক্তি পেয়েছে তাণ্ডব। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এটিকে সাম্প্রতিক সময়ের রেকর্ড বলে দাবি করছে ৷ হল লিস্ট প্রকাশ করে ফেসবুকে সিনেমার প্রযোজক ও কলাকুশলীরা লিখেছে, 'সমসাময়িক সময়ে সর্ববৃহৎ রিলিজ।'

সর্বশেষ কয়েকটি সিনেমার মতো এ সিনেমায়ও শাকিব খানকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। মুখোশ পরে দলবল নিয়ে একটি টিভি চ্যানেলে ঢোকে নায়ক। হত্যা করে প্রতাপশালী এক ব্যক্তিকে। ওই ভবনের সবাইকে জিম্মি করে রাখে। ভেতরে ঘটে উত্তেজনাকর পাল্টাপাল্টি সংঘর্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চলে টানটান লড়াই। 

নায়কের এ অভিযানের নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র ও ব্যক্তিগত দ্বন্দ্বের গল্প। এ সিনেমা দিয়ে এক দশক পর একসঙ্গে পর্দায় দেখা যাবে শাকিব ও জয়াকে। তবে জুটি নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে। প্রকাশিত টিজারে এমনটাই আঁচ করা গেছে। এতে শাকিবের নায়িকা সাবিলা নূর। সিনেমাটি বানিয়েছেন রায়হান রাফী।

এইচ.এস/

ঈদের সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250