শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা *** জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী *** শেখ হাসিনা এখনো ভারতে বিশেষ মর্যাদায়, দীনেশ ত্রিবেদীর বক্তব্যে মিলছে সেই ইঙ্গিত *** হুতিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি সৌদির, অংশ নিতে পারেন লাখো ইয়েমেনি সেনা *** জামায়াতের আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে *** ইসরায়েলগামী বিমানের ককপিটে কুড়াল নিয়ে হামলা, সেই সহকারী পাইলটের পরিচয় কী *** সাক্ষাৎকারে মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে: মার্কিন দূতাবাস *** বিএনপি ছেড়ে জামায়াতে যোগদানের ক্ষোভে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে: পরওয়ার *** ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রীর ছবি প্রকাশ *** মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

আর্জেন্টিনার হয়ে বিদায়ের আগে দেশে ফিরলেন মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা হয়ে বিদায়ী ম্যাচ খেলতে দেশে ফিরেছেন লিওনেল মেসি। আজ সকালে নিজ শহর রোজারিওতে পৌঁছেছেন আর্জেন্টাইন তারকা। আগামী বুধবার বেনিনের বিপক্ষে ম্যাচে শেষবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।

টিওয়াসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে সঙ্গে নিয়ে ফোর্ট লডারডেল থেকে রওনা হয়ে রোজারিওতে পৌঁছান মেসি। সেখান থেকে শিগগিরই বুয়েনস এইরেসে গিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তারকা ফরোয়ার্ডের।

আগামী ৪ অক্টোবর ভোর ৬টায় মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে মেসির খেলা নিশ্চিত নয়। কোচ লিওনেল স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে সমঝোতা অনুযায়ী, শুধু বেনিনের বিপক্ষেই খেলবেন তিনি।

ফলে এখনো এজেইজার আর্জেন্টিনার অনুশীলন কেন্দ্রে যোগ দেননি মেসি। তবে শিগগিরই স্কালোনির দলে যোগ দিয়ে অনুশীলনে নামবেন তিনি। পরবর্তী ম্যাচের আগে মেসি দলে উপস্থিতি হবেন কি না, সেটিও এখনো নিশ্চিত নয়।

বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন মেসি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও ম্যাচটিকে তার বিদায়ী আয়োজন হিসেবে নিশ্চিত করেছে।

বিদায়ের আগে দারুণ ছন্দে আছেন মেসি। টানা চার ম্যাচে গোল করেছেন তিনি। সর্বশেষ দুটি গোল এসেছে ফ্রি কিক থেকে।

বেনিনের বিপক্ষে মেসি শুরুর একাদেশ মাঠে নামবেন মেসি। অধিনায়কত্বের আর্মব্র্যান্ডও থাকবে তার বাহুতে। পরবেন ১০ নম্বর জার্সিও। ঐতিহাসিক ম্যাচটির জন্য তার জন্য বিশেষ সংস্করণের জার্সি রাখা হয়েছে। ম্যাচে পরা সেই জার্সি নিজের সংগ্রহে রাখবেন মেসি।

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা

🕒 প্রকাশ: ০৯:১২ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৫৬ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৬

শেখ হাসিনা এখনো ভারতে বিশেষ মর্যাদায়, দীনেশ ত্রিবেদীর বক্তব্যে মিলছে সেই ইঙ্গিত

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৬

হুতিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি সৌদির, অংশ নিতে পারেন লাখো ইয়েমেনি সেনা

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৬

জামায়াতের আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৬

Footer Up 970x250