শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী দীনেশ ত্রিবেদী *** শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি *** মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী *** নিম্নমানের বই সরবরাহকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি: শিক্ষামন্ত্রী *** চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা *** জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী *** শেখ হাসিনা এখনো ভারতে বিশেষ মর্যাদায়, দীনেশ ত্রিবেদীর বক্তব্যে মিলছে সেই ইঙ্গিত *** হুতিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি সৌদির, অংশ নিতে পারেন লাখো ইয়েমেনি সেনা *** জামায়াতের আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে *** ইসরায়েলগামী বিমানের ককপিটে কুড়াল নিয়ে হামলা, সেই সহকারী পাইলটের পরিচয় কী

চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১২ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৬

#

ছবি: পিটিআই

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার পার্ক সার্কাসের কাছে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন ও বিজেপি জোটের শরিক দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)। এ সময় পুলিশি বাধা ডিঙিয়ে এগোতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে কলকাতা পুলিশের ব্যাপক ধস্তাধস্তির ঘটনা ঘটে।

আজ শনিবার কলকাতার বেকবাগান এলাকায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অদূরে পুলিশের স্থাপন করা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারী সন্ন্যাসী ও রাজনৈতিক কর্মীরা। পুলিশ তাদের আটকে দিলে সেখানে তীব্র উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। তথ্যসূত্র: পিটিআই।

পরবর্তীতে ব্যারিকেড অতিক্রম করতে না পেরে বিক্ষোভকারীরা ডেপুটি হাইকমিশনের সামনের সড়কেই অবস্থান ধর্মঘটে বসেন। সেখানে তারা কারারুদ্ধ চিন্ময় কৃষ্ণ দাসের (চিন্ময় প্রভু) দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবিতে জোরদার স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে উপযুক্ত বিচার ও সঠিক প্রক্রিয়া ছাড়াই এই চিন্ময় প্রভুকে কারাগারে আটকে রাখা হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া এনসিপিআই-এর এক কর্মী বলেন, ‘শুধু হিন্দু ধর্মগুরু হওয়ার কারণে ইউনূস সরকার ও বর্তমান সরকারের আমলেও চিন্ময় প্রভুকে কারাবন্দী করে রাখা হয়েছে। তিনি কোনো সহিংসতায় যুক্ত ছিলেন না, এমনকি নিজের মায়ের মৃত্যুর পর শেষকৃত্যের জন্য তাকে প্যারোলে মুক্তি পেতে হয়েছিল। আমরা তার অবিলম্বে মুক্তি দাবি করছি।’

উল্লেখ্য, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় নিবন্ধিত রাজনৈতিক দল ‘এনসিপিআই’ সম্প্রতি ভারতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের লোকসভার বেশ কয়েকজন বিদ্রোহী সংসদ সদস্য দল ত্যাগ করে এনসিপিআই-তে একীভূত হন এবং কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে সমর্থন জানান।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250