বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

খালেদা জিয়ার বিরুদ্ধে আর কোনো মামলা নেই

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। সর্বশেষ বুধবার (১৯ই ফেব্রুয়ারি) নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে তার বিরুদ্ধে চলমান ৩৭টি মামলার সবকটি থেকে তিনি রেহাই পেলেন। তার অন্যতম আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া মোট ৩৭টি মামলা চলমান ছিল। গত বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে এসব মামলা নিষ্পত্তি হতে থাকে। নাইকো দুর্নীতি মামলা থেকে খালাসের মাধ্যমে সবগুলো মামলা থেকে রেহাই পেলেন খালেদা জিয়া। তার বিরুদ্ধে আর কোনো মামলা চলমান নেই।

খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৭টি মামলার মধ্যে এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে ৫টি দুর্নীতির মামলা দায়ের করা হয়। বাকি মামলাগুলো গত দেড় দশকের বেশি সময়ে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে দায়ের করা হয়।

হা.শা./কেবি

খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250