রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

বেসরকারি সংস্থা ব্র্যাকে জনবল নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫১ পূর্বাহ্ন, ২২শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্যতম বেসরকারি সংস্থা ব্র্যাক (এনজিও) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দক্ষতা উন্নয়ন কর্মসূচি বিভাগে ‘মার্কেটিং অ্যাসোসিয়েট’ পদে কর্মী নিয়োগ দেবে। গত ২০শে এপ্রিল আবেদন শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

পদের নাম: মার্কেটিং এসোসিয়েট

মাসিক বেতন: আলোচনা সাপেক্ষে;

সুযোগ–সুবিধা: ব্র্যাকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম (মিরসরাই), নীলফামারী (নীলফামারী সদর);

যোগ্যতা

*যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া প্রকল্পের প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে সাপ্তাহিক, মাসিক ও ত্রৈমাসিক প্রতিবেদন তৈরিতে দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তবে মার্কেটিংয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে;

আবেদন পদ্ধতি

কাজের ক্ষেত্র, আবেদনের পদ্ধতিসহ অন্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে (www.bdjobs.com) ক্লিক করুন;

সময়সীমা: ১লা মে ২০২৫;

তথ্যসূত্র: বিডিজবস ডটকম

আরএইচ/

ব্র্যাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250