মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

কোটা আন্দোলনকারীদের জন্য ক্রিকেটারদের মোনাজাত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৬ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে শহীদ হয়েছেন অনেকে। এই শহীদদের স্মরণ করে মোনাজাত করেন ক্রিকেটাররা। কয়েকদিনের স্থবিরতা কাটিয়ে কার্যক্রম শুরু হয়েছে ক্রিকেটের।

বুধবার (৭ই আগস্ট) সকাল ১০টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ দলের অনুশীলন শুরু হয়। অনুশীলনের শুরুতে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন ক্রিকেটাররা। পরে তারা মোনাজাত ধরে তাদের জন্য দোয়া করেন।  

আরো পড়ুন : কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার রুবেল

কয়েকদিনের মধ্যেই পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে ‘এ’ দলের। এই স্কোয়াডে আছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজ-এনামুল হক বিজয়রা। যদিও রাজনৈতিক পরিস্থিতির কারণে অনুশীলন স্থগিত ছিল।  

অনিশ্চয়তা কাটিয়ে বুধবার থেকে অনুশীলন শুরু হয়েছে। পাকিস্তানে ‘এ’ দলের সফরের পর যাওয়ার কথা রয়েছে জাতীয় দলেরও। দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা।  

এস/ আই.কে.জে/

ক্রিকেটার মোনাজাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250