শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

মাথাভর্তি খুশকির সমস্যায় নাজেহাল? জেনে নিন ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৪ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

শীতকালে খুশকির সমস্যায় কমবেশি সবাই ভুগেন। তবে অনেকেই আছেন এই সমস্যাকে তেমন একটা গুরুত্ব দেন না। বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রে এমন অবহেলা বেশি দেখা যায়। চলুন জেনে নিন মাথাভর্তি খুশকির সমস্যার ঘরোয়া উপায়- 

* লেবুর সাইট্রিক অ্যাসিড মাথার ত্বকের পিএইচের ভারসাম্য রক্ষা করে। অতিরিক্ত তেল বার করে দিতেও এটি খুবই কার্যকর। মাথায় লেবুর রস লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। বেশিক্ষণ রাখবেন না। এতে হিতেবিপরীত হতে পারে।

* প্রতি রাতে আপনার পছন্দমতো তেল ও ক্যাস্টর অয়েল গরম করে মিশিয়ে নিন।

* চুল ও মাথার ত্বকে ভালো করে মাসাজ করুন। পরের দিন সকালে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে তিন দিন এভাবে তেল দিলে খুশকি কমবে।

* শুষ্ক আবহাওয়ায় তেল মাথায় আর্দ্রতা জোগায়। চুলের গোড়ায় পুষ্টির জোগান দেয়। নারিকেল তেল একটু গরম করে তাতেই যোগ করুন কয়েক ফোঁটা লেবুর রস। গোসলের আধ ঘণ্টা আগে এই মিশ্রণ চুলে লাগিয়ে ভালো করে মালিশ করুন। ২০ থেকে ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

আরো পড়ুন : প্রাকৃতিকভাবে ঝলমলে ও কালো চুল পেতে খান এই ৫ খাবার!

* একটি পাকা কলা নিন। তার সঙ্গে নিন এক চামচ মধু ও লেবুর রস। এগুলো মিশিয়ে যে মিশ্রণটি তৈরি হবে তা মাথার ত্বক ও চুলের গোড়াতে ভালো করে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে শ্যাম্পু করুন। এরপর একটি কাপে অল্প অ্যালোভেরার রস নিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা করে মাথার ত্বকে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর আবার ভালো করে ধুয়ে নিন শ্যাম্পু দিয়ে।

* খুশকি দূর করতে টকদই ব্যবহার করতে পারেন আপনি। দই নিয়ে মাথার ত্বক থেকে চুলের গোড়ায় লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন চুল। কিছুদিন এই পদ্ধতি মেনে চললে দূর হবে খুশকি।

* আপনি চাইলে শ্যাম্পু করার পর এক চামচ ভিনিগার নিয়ে পানিতে ভালো করে মিশিয়ে তারপর ধুয়ে ফেলুন। তাতে খুশকি দূর হবে। মনে রাখবেন, ভিনিগার এক চামচের বেশি যেন না পড়ে পানিতে।

* লেবুর খোসা দিয়ে দূর করতে পারেন খুশকির সমস্যা। ৪ থেকে ৫ কাপ পানিতে ৪ থেকে ৫টি লেবুর খোসা ছাড়িয়ে নিয়ে ২০ মিনিট ধরে ফোটান। ঠান্ডা হলে মাথার ত্বকে এই মিশ্রণটি ভালো করে লাগিয়ে নিন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

এস/ আই.কে.জে


খুশকির সমস্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250