সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

পররাষ্ট্রমন্ত্রীর সাথে আইইউটি ভিসি’র সাক্ষাৎ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে ১৩ই মার্চ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে ড. হাছান মাহমুদকে আইইউটি’র ভিসি এই আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, কাঠামো, পরিচালনা পর্ষদ, একাডেমিক কার্যক্রম, বাজেট ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। 

আরো পড়ুন: গাজীপুরে দগ্ধদের চিকিৎসা খরচ দেবেন প্রধানমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী আইইউটি’র মেধাবী শিক্ষার্থীদের অনুকরণীয় পারফরম্যান্স দীর্ঘদিন ধরে রাখায় এ বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করেন। ওআইসিভুক্ত ২৪টি দেশের প্রায় তিন হাজার শিক্ষার্থীর জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করার জন্য তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। আইইউটিকে ইসলামী সংহতির একটি প্রতীক হিসেবে প্রতিষ্ঠার জন্য এই বিশ্ববিদ্যালয় কাজ অব্যাহত রাখবে- এমন আশাবাদ ব্যাক্ত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা সর্বাধুনিক পাঠ্যক্রম অনুসারে শিক্ষা গ্রহণ করবে। 

আইইউটি’র অবকাঠামো ও একাডেমিক কার্যক্রমের উন্নয়নে সরকারের সবধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে ড. হাছান মাহমুদ ভাইস চ্যান্সেলরকে আশ্বস্ত করেন।

এসি/  আই.কে.জে

পররাষ্ট্রমন্ত্রী আইইউটি ভিসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250