মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স *** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’ আজ মুক্তি পাচ্ছে ওটিটিতে

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৫

#

‘দেয়ালের দেশ’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

সরকারি অনুদানের সিনেমা ‘দেয়ালের দেশ’ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০২৪ সালের রোজার ঈদে। প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে আসছে শরিফুল রাজ ও শবনম বুবলী অভিনীত সিনেমাটি। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আজ ১৬ই জুলাই, বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মুক্তি পাবে দেয়ালের দেশ।

গত বছর যে সিনেমাগুলো দর্শককে ভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গেছে, দেয়ালের দেশ তার মধ্যে অন্যতম। এতে বুবলী ও রাজের অভিনয় প্রশংসিত হয়েছে। সিনেমাটি বানিয়েছেন মিশুক মনি। এটি তার প্রথম সিনেমা।

রহস্য আর রোমান্স ঘরানার সিনেমা দেয়ালের দেশ। সিনেমায় নহর চরিত্রে বুবলী, আর বৈশাখ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। এ দুই চরিত্রের ভিন্ন এক প্রেমের কাহিনি নিয়ে সিনেমার গল্প। যে প্রেমের শুরু হাসপাতালের মর্গ থেকে। এতে আরও অভিনয় করেছেন শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, সমাপ্তি মাশুক, এ কে আজাদ সেতু, দীপক সুমন প্রমুখ।

পরিচালক মিশুক মনি বলেন, ‘খানিকটা দেরিতে হলেও ওটিটিতে মুক্তি পাচ্ছে দেয়ালের দেশ। এটা ভেবে ভালো লাগছে যে, আরও বড় পরিসরে সিনেমাটি ছড়িয়ে যাবে। দেশ-বিদেশের দর্শকরা এখন সহজেই সিনেমাটি দেখতে পারবেন।’

জে.এস/

সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250