মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

সালমান রুশদির চরিত্রে নাসিরুদ্দিন শাহ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১২ পূর্বাহ্ন, ২৮শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

কলকাতার মঞ্চে এবার পা রাখছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সঙ্গে থাকছেন তারই কন্যা হিবা শাহ। কলকাতার অভিনেতা, নাট্যব্যক্তিত্ব ও পরিচালক কৌশিক সেন মঞ্চে নিয়ে আসছেন সালমান রুশদির লেখা স্মৃতি কথা ‘নাইফ: মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পেড মার্ডার’ অবলম্বনে লেখা নাটক ‘টোয়েন্টি নাইন সেকেন্ডস’। নাটকটিতেই দেখা যাবে নাসিরুদ্দিন শাহকে। তিনি অভিনয় করবেন সালমান রুশদির চরিত্রে। খবর আজকালের।

২০২২ সালের আগস্টে নিউইয়র্কে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য দেওয়ার মুহূর্তে এক দুর্বৃত্তের ছুরির আঘাতে গুরুতর জখম হন সালমান রুশদি। হারান এক চোখের দৃষ্টিশক্তি। এ ঘটনা নিয়ে রুশদির লেখা বইয়ের নাট্যরূপ দিয়েছেন কৌশিক সেন। নাটকটি মঞ্চায়ন করবে কৌশিকের নাটকের দল ‘সপ্ত সন্ধানী’। ইংরেজি নাটকটির মঞ্চায়ন হবে কলকাতা ও মুম্বাইয়ের মঞ্চে। ইতিমধ্যে এ দুই শহরে নাটকের মহড়াও শুরু হয়েছে।

চলতি বছরের নভেম্বরে নাটকটির মঞ্চায়ন হওয়ার কথা। এটি প্রযোজনা করছে কেসিসি। নাসিরুদ্দিন শাহ, হিবা শাহ ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন ঋদ্ধি সেন, রেশমি সেন ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

এইচ.এস/

নাসিরুদ্দিন শাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250