রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বিএনপির কার্যক্রম: খেলাফত মজলিস *** দ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে না এলে কিসের ঐক্য: শফিকুর রহমান *** সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখতে হবে: নজরুল ইসলাম *** সাহস থাকলে গোপালগঞ্জে আসেন: যুবদলের নয়নকে উদ্দেশ করে ছাত্রলীগ নেতা *** টিসিবির সঙ্গে পাকিস্তানের টিসিপির ৫ বছরের সমঝোতা *** পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ *** ৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টি আফটারশক, ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর *** সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক *** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের

ভাত ঝরঝরে রাখার সহজ কৌশল

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভাত রান্নার ক্ষেত্রে আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হয় প্রায়ই। ভাত নামানোর সময়ে মোটামুটি ঝুরঝুরে থাকলেও খাওয়ার সময়ে দেখা যায় ভাত প্রায় লেগে গেছে। ঝরঝরে ভাত আর নেই। আমরা বুঝি না কীভাবে এই সমস্যা কম করা যায়। কিন্তু বিশেষ কিছু না করেও খুব সাধারণ কিছু জিনিস মাথায় রেখেই ভাত ঝরঝরে রাখা যায়।

১. বড় দানার চাল

যদি পারেন একটু লম্বা বড় দানার চাল নিন। এতে চাল নিচের দিকে লেগে যাবে না। বড় দানার চাল একে অন্যের সঙ্গেও লেগে থাকে কম। এতে ভাত ঝরঝরে হবে।

২. আগে ভিজিয়ে রাখুন

চাল আগে ভিজিয়ে রাখতে বলা হয় অনেক সময়ে। এতে চাল নরম হয়ে আসে। ফলে খুব বেশি সময় ধরে আগুনের তাপে চাল রাখতে হয় না। তাই ভাত ঝরঝরে থাকবে।

৩. বেশি জল দেবেন না

যখন চাল ফুটাবেন তখন অনেক জল দেবেন না। যত চাল তার দ্বিগুণ জল দেবেন মাপ করে। বেশি জল অনেক সময়ে ভাত জ্বলজ্বলে করে দেয়। তাই মাপ অনুযায়ী জল দিলে ভাল ঝরঝরে হবে। লেগে লেগে থাকবে না।

৪. অন্য পাত্রে ভাত রাখুন

আমরা সাধারণত হাড়ির মধ্যেই ভাত রেখে দিই ঢাকা দিয়ে। হাড়ির গরমে ভাত আরও সিদ্ধ হয়ে যায়। ফলে আরও বেশি লেগে যায়। চেষ্টা করুন ভাত হওয়ার পর ভাত অন্য কোনও একটি পাত্রে রেখে দেওয়ার। এতে সাধারণ ঘরের তাপমাত্রায় ভাত থাকবে। অতিরিক্ত উত্তাপ পাবে না আর বেশি গলেও যাবে না।

আরো পড়ুন : সবজিতে রং মেশানো আছে কি না যেভাবে বুঝবেন

৫. ঠিক পাত্র বাছুন

অন্য পাত্রে রাখার জন্যেও এমন পাত্র বাছবেন না যাতে ভাত একসঙ্গে লেগে থাকে এক জায়গায়। মানে ছোট কোনও পাত্র নেবেন না। একটু বড় আর ছড়ানো পাত্র নেবেন। এই পাত্রের মধ্যে রান্না করা ভাত ছড়িয়ে রাখুন। এতেও ভাত ঠিক থাকবে।

৬. পাখার তলায় রাখুন

আমরা দেরাদুন রাইস বা বাসমতী রাইস দিয়ে ভাল কোনও কিছু রান্না করার সময়ে এই পদ্ধতি ব্যবহার করি। সাধারণ চাল রান্না করার সময়েও কিন্তু এই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। যে পাত্রে ভাত রাখবেন সেই পাত্রের মুখ খানিক সময়ের জন্য খুলে রাখুন। এতে ভাতের জলীয় ভাব চলে যাবে তাড়াতাড়ি আর ভাত ঝরঝরে থাকবে।

৭. কম আঁচে রান্না করা

কম আঁচে আস্তে আস্তে রান্না করলে ভাত কম গলে। এতে সময় একটু বেশি লাগলেও ভাত কিন্তু খুব ভাল হয়। কম আঁচে বেশি সময় নিয়ে হলে ভাত সুসিদ্ধ হয় ভিতর থেকে। আর সব ভাত ঠিক সময় মতো সিদ্ধ হলে লেগে যায় না। ফলে একে অন্যের সঙ্গে লেগে যাওয়ার সম্ভাবনা কমে আসে।

৮. বেশি নাড়বেন না

ভাত বেশি নাড়লে ভেঙে যায়। এই ভাঙা চালের অংশ গলে গিয়ে ভাত স্টিকি করে দেয়। তাই আস্তে আস্তে সময় নিয়ে ভাত করুন। কিন্তু বেশি নাড়বেন না। এক বা দুই বার হাতা দিয়ে নেড়ে দিন যাতে নিচে লেগে না যায় তাও ২০ মিনিট পর পর।

৯. চাল পড়ে দিন

একসঙ্গে জল আর চাল বসিয়ে দেওয়াই সাধারণ নিয়ম। এটিও কিন্তু ভাত লেগে যাওয়ার বড় কারণ। আগে জল বসিয়ে ভাল করে ফুটিয়ে নিন। এবার চাল দিন। চাল ভাল হলে আর আগে থেকে ভিজিয়ে রাখা থাকলে বেশি সময় লাগবে না হতে আর ভাল সিদ্ধ হবে। তাড়াতাড়িও হয়ে যাবে।

১০. ঠাণ্ডা জলে ধুয়ে নেওয়া

আমরা ভাতের ফ্যান ফেলে দেওয়ার পর ভাত রেখে দিই। এই সময়ে একটি কাজ করুন। ভাত অল্প একটু ঠাণ্ডা জলে আরেকবার ধুয়ে নিন। এতে ভাতের তাপ কমে যাবে, স্টিকি ভাব কমে যাবে। এই দশটি উপায় মেনে চললে আশা করা যায় আপনাদের ভাত এবার থেকে ঝরঝরেই হবে।

এস/ আই. কে. জে/ 


টিপস ভাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250