বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম *** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক

সৌ‌দির জেদ্দায় প্রবাসী বাংলাদেশীদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে সৌদি প্রবাসী বাংলাদেশিরা ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ই সে‌প্টেম্বর) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দায় ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠা‌নে এ কথা জানান কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির।

ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন উপল‌ক্ষ্যে কনস্যুলেটের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কনসাল জেনারেলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা থেকে যাওয়া ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দল, কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি ও সাংবাদিকরা।

এ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সালেকিন ও তার দল উপস্থিত বাংলাদেশিদের ই-পাসপোর্ট সম্পর্কে সম্যক ধারণা দেন। তিনি বলেন, আবেদনকারীরা ৫ বছর বা ১০ বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির এক মাসের মধ্যে ই-পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হবে।

কনসাল জেনারেল তার বক্তব্যে বলেন, সৌদি আরবে বাংলাদেশের ৪৭তম মিশন হিসেবে ‘ই-পাসপোর্ট’ সেবা কার্যক্রম চালু করা হলো। তিনি নাগরিকদের বিভিন্ন কাজের পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ই-পাসপোর্টের গুরুত্বের কথা তুলে ধরেন। 

এ ছাড়া বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা ও প্রবাসীদেরকে স্থানীয় আইন মেনে চলার বিষয়ে কনসাল জেনারেল উপস্থিত সবাইকে আহ্বান জানান। 

আনুষ্ঠানিক উদ্বোধনের সময় সভাপতি কয়েকজন আবেদনকারীকে ই-পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন। ই-পাসপোর্ট আবেদনকারী সেবা গ্রহীতাদের মধ্যে কয়েকজন তাদের অনভূতি ব্যক্ত করেন। এ বিষয়ে তারা কনস্যুলেটের সহযোগিতার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। 

এ ছাড়া ই-পাসপোর্টের উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। 

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা আজ

উল্লেখ্য, আনুষ্ঠানিক উদ্বোধনের ফলে আজ (১৮ই সেপ্টেম্বর) থেকে সৌদি আরবে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিক ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে। সৌদি আরবের ই-পাসপোর্ট কার্যক্রম চালু করায় সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিরা সন্তুষ্টি ও ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে দেশ এবং জাতির কল্যাণের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। পরিশেষে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এসি/ আই.কে.জে/

ই-পাসপোর্ট সৌ‌দির জেদ্দায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন

🕒 প্রকাশ: ০৯:০৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মিসরের পাঠ্যক্রমে ফিলিস্তিনি শিশু দুররাহ হত্যাকাণ্ড

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250