সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চার এসপিকে বদলি-পদায়ন *** এমপি নজরুলের গ্রেপ্তারে স্পিকারকে চিঠি দিচ্ছে পুলিশ, দ্বিতীয় স্ত্রীর চিরকুটের তদন্ত চলছে *** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

সেই উইলিয়ামসকে নিয়ে বাংলাদেশে এসেছে ভারত

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নতুন নাগরিক রায়ান উইলিয়ামসকে নিয়ে গতকাল শনিবার (১৫ই নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় এসেছে ভারত ফুটবল দল। ১৮ই নভেম্বর বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য ভারতের ২৩ সদস্যের দলে ডাকা হয়েছে উইলিয়ামসকে। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। ২০১৯ সালে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে একটি ম্যাচও খেলেছেন।

সম্প্রতি তাকে নাগরিকত্ব দিয়েছে ভারত। তবে আন্তর্জাতিক ফুটবলে ভারতকে প্রতিনিধিত্ব করার আগে ফুটবলের বৈশ্বিক কর্তৃপক্ষ ফিফা এবং এশিয়ান ফুটবল সংস্থা এএফসির অনুমোদনও লাগবে। সেই অনুমোদন আসার আগেই উইলিয়ামসকে বাংলাদেশ সফরের দলে ডেকেছেন ভারতের প্রধান কোচ খালিদ জামিল।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী উইলিয়ামস সম্প্রতি তার ভারতীয় পাসপোর্ট পেয়েছেন। ৩২ বছর বয়সী এই খেলোয়াড়ের অন্তর্ভুক্তিকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) জাতীয় দলে ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের অন্তর্ভুক্ত করার প্রচেষ্টার প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তবে বাংলাদেশ-ম্যাচের দলে ডাক পেলেও উইলিয়ামসের ম্যাচ খেলা এখনো নিশ্চিত নয়। কারণ ফুটবল অস্ট্রেলিয়ার কাছ থেকে অনাপত্তিপত্র এবং ফিফা ও এএফসির অনুমোদন এখনো পায়নি এআইএফএফ। উইলিয়ামস ২০২৩ সাল থেকে ভারতে অবস্থান করে সেখানকার বেঙ্গালুরুর এফসিতে খেলছেন।

মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের পঞ্চম ম্যাচে। এ বছরের মার্চে দুই দলের লড়াই গোল শূন্য সমতায় শেষ হয়েছিল।

সেই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হয়েছিল লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরীর। একই ম্যাচ দিয়ে অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরেছিলেন সুনীল ছেত্রী। তবে ৪১ বছর বয়সী তারকা স্ট্রাইকারকে এবারের ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয়েছে।

জে.এস/

রায়ান উইলিয়ামস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250