সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

পালিয়ে আসা ৩৩০ জনকে মিয়ানমারে পাঠানো হচ্ছে বৃহস্পতিবার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

মিয়ানমারের সংঘাতের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসা বিজিপিসহ মিয়ানমারের ৩৩০ জন নাগরিককে কাল বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) পাঠানো হচ্ছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) সকালে বিজিবির সার্বিক তত্ত্বাবধানে কক্সবাজারের ইনানীতে নৌবাহিনী জেটিঘাটে বিজিপিসহ ৩৩০ জন মায়ানমার নাগরিককে মায়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন: অবশেষে কেজিতে ৩০ টাকা কমলো পেয়াঁজের দাম

মিয়ানমারের অভ্যন্তরের দেশটির জান্তা সরকারের বাহিনীর সঙ্গে বিদ্রোহী গুষ্ঠিগুলোর তুমুল লড়াই চলছে মাসখানেক ধরে। লড়াইয়ে টিকতে না পেরে মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনীর (বিজিপি), সেনা, ইমিগ্রেশনসহ সরকারি বাহিনীর ৩৩০ নাগরিক পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের কবে ফিরিয়ে নেয়া হবে- সেই আলোচনার মধ্যেই জানা গেল বৃহস্পতিবারই তাদের ফেরত নেয়া হচ্ছে।

এইচআ/ 

বিজিবি মিয়ানমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250