মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

সম্পর্ক স্থায়ী করুন সুন্দর একটি যোগাযোগের মাধ্যমে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ১৪ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

আজকাল সামনা-সামনি কথা বলার চেয়েও প্রয়োজনীয় কথাগুলো প্রিয় মানুষের সঙ্গে টেক্সট মেসেজেই বেশি হয়। সঙ্গীকে মেসেজ করার সময় মাথায় রাখুন কিছু বিষয়। সুন্দর একটি যোগাযোগের মাধ্যমে সম্পর্ক স্থায়ী করুন।

• মেসেজ লেখায় প্রায়ই বানান ভুল করেন? সেন্ড করার আগে একবার দেখে নিন। 

• টেক্সটে হালকা হাসি-মশকরা করতেই পারেন। তবে তার মাত্রা থাকতে হবে। 

• ইমোজি ব্যবহার করার দিকেও সচেতন হোন। নইলে বলতে চাইবেন এক রকম, বোঝাবে আরেক রকম।

• দুই-একবার মেসেজ পাঠানোর পরও যদি অপর দিক থেকে উত্তর না আসে, তবে বার বার মেসেজ দেবেন না। তিনি হয়তো কোনো কাজে ব্যস্ত রয়েছেন।

আরো পড়ুন : এই সময়ে খাবারের ক্ষেত্রে এই ভুলগুলো করছেন না তো?

• মেসেজে কথায়-কথায় অভিমান-অভিযোগ নয়।  

• কোনো কারণে মনোমালিন্য হলে, বারবার এটা সামনে আনবেন না। 

• বিশেষ করে ঝগড়ার পরে সঙ্গী কী ধরনের কথা বলেন এটা বুঝে তার মতো করেই উত্তর দিন।

• যদি বোঝেন কোনো কথায় সঙ্গী বিব্রত হচ্ছেন কথা বলতে, তার চাওয়াকে সম্মান করুন। বিষয়টি এড়িয়ে যান, তাকে বিব্রত করবেন না।  

• সম্পর্ক থেকে ইগো দূরে রাখুন, প্রয়োজনে নিজে থেকে মেসেজ করুন। তবে সঙ্গীকেও মাঝে মাঝে সুযোগ দিন। আর নিজের গুরুত্বটাও বোঝার চেষ্টা করুন। 

• সম্পর্ক খুব স্পর্শকাতর। ভালোবাসার মানুষটির মন-মেজাজ, তার অবস্থান, ব্যস্ততা সব কিছু মাথায় রেখেই মেসেজ করুন। সুস্থ-সুন্দর যোগাযোগ ভালোবাসার সম্পর্ক স্থায়ী করতে সাহায্য করে।

এস/ আই.কে.জে/ 

সম্পর্ক প্রিয় মানুষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250