বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা

দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সেন্টার অব অ্যাক্সিলেন্স’ স্লোগানে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট’।

রোববার (১৮ই আগস্ট) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার ক্লাবকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ এইচপি

আসিফ মাহমুদ বলেন, ক্রীড়াবিদদের মানসিক ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়া কৌশল ও সামগ্রিক উন্নয়নে ‘সেন্টার অব অ্যাক্সিলেন্স’ স্লোগানে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হবে ‘বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট’।

তিনি বলেন, ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত সবার কাছে এটি হবে বিশেষায়িত স্থান। যেটি হবে নিজেকে ছাড়িয়ে যাওয়া এবং লক্ষ্য অর্জনের সহায়ক মাধ্যম।

তিনি আরও বলেন, দক্ষ ক্রীড়াবিদ তৈরি ও আন্তর্জাতিক মানসম্পন্ন এবং উচ্চ ফলাফল অর্জনে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা স্পোর্টস প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশন করবে। ক্রীড়াবিদদের বিশেষায়িত স্পোর্টস সেবা ও অবকাঠামোগত সুযোগ সুবিধা দেবে।

এসি/কেবি

ক্রীড়া উপদেষ্টা স্পোর্টস ইনস্টিটিউট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250