বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে *** পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি? *** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক *** ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন *** ১১৭ কিমি গতিতে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, ৩ নম্বর সতর্কতা

অস্ট্রেলিয়ার ক্লাবকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ এইচপি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ায় ৯ দলের টপ এন্ড সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল (এইচপি)। সেমিফাইনালে স্বাগতিক ক্লাব নর্দার্ন টেরিটরিকে (এনটি) ২১ হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আকবর আলির দল। 

রোববার (১৮ই আগস্ট) ডারউইনে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৭ রানে ৪ বলে ৪ রান করে আউট হন ওপেনার জিশান আলম। শুরুর এই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম।

তবে দলীয় ৩৭ রানে ২৩ বলে ১৭ রান করে ফিরে যান তানজিদ তামিম। তবে শামিম হোসেন পাটোয়ারির ব্যাটে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

৩৪ বলে ৪১ রানে অপরাজিত থাকেন শামিম। এছাড়া আফিফ হোসেন ১৬ বলে ২২ ও মাহফুজ রাব্বি করেন ২০ বলে ২১ রান। 

আরো পড়ুন : জার্কজির গোলে ইউনাইটেডের জয়

জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় নর্দার্ন টেরিটরি। উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করেন দুই ওপেনার জেক ওয়েদারল্ড ও ডি'আর্সি শর্ট। এরপর বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়েন তারা।

মাত্র ৩০ রানে মধ্যে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে নর্দার্ন টেরিটরি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় তারা। দলের পক্ষে জেক ওয়েদারল্ড করেন সর্বোচ্চ ২৯ বলে ৩৪ রান। বাংলাদেশের পক্ষে রিপন মন্ডল ৩টি ও রকিবুল হাসান নেন ২টি উইকেট।  

আরেক সেমিফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৩০ রানে হেরেছে পাকিস্তান ‘এ’ দল। অ্যাডিলেডের ১৯৭ রানের জবাবে পাকিস্তান ‘এ’ করতে পারে ১৬৭ রান। ডারউইনে ফাইনাল আজ দুপুর সাড়ে ১২টায়, বাংলাদেশের প্রতিপক্ষ অ্যাডিলেড স্ট্রাইকার্স।  

এস/ আই.কে.জে/

বাংলাদেশ অস্ট্রেলিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250