বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে *** পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি? *** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক *** ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন *** ১১৭ কিমি গতিতে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, ৩ নম্বর সতর্কতা

পাল্টে গেল বাংলাদেশ–ভারত টি–টোয়েন্টি ম্যাচের ভেন্যু

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানেও দুই ম্যাচের টেস্ট সিরিজের পর অক্টোবরে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এ সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু পাল্টে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

মঙ্গলবার (১৪ই  আগস্ট) এক বিবৃতিতে খবরটি জানিয়েছে বিসিসিআই।

এর আগের সূচি অনুযায়ী,  আগামী ৬ই অক্টোবর ছিল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ধর্মশালায়। কিন্তু হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এখন ধর্মশালা স্টেডিয়ামের ড্রেসিংরুমের সংস্কারকাজ করছে। সে কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। 

বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, ‘ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ২০২৪ সালের ৬ই অক্টোবর ধর্মশালায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ড্রেসিংরুমে সংস্কার ও উন্নয়নকাজ চালানোয় ম্যাচটি গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে।’

আরো পড়ুন : মেসিহীন মায়ামির বিদায়

এ মুহূর্তে বাংলাদেশ দল পাকিস্তানে অবস্থান করছে। আগামী ২১শে আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মাঠে নামবেন শান্ত-সাকিবরা। ৩০শে আগস্ট করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এরপর ভারত সফরে ১৯শে সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭শে সেপ্টেম্বর কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এবং টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬, ৯ ও ১২ই অক্টোবর। দ্বিতীয় ও তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচ দুটি হবে দিল্লি ও হায়দরাবাদে।

উল্লেখ্য, আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ভেন্যু অদলবদল করা হয়েছে। এ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চেন্নাইয়ে। কিন্তু বিসিসিআই প্রথম ম্যাচের ভেন্যু পাল্টে কলকাতায় নিয়েছে। আর কলকাতা থেকে দ্বিতীয় ম্যাচটি সরিয়ে নিয়ে আসা হয়েছে চেন্নাইয়ে। কলকাতা পুলিশ প্রজাতন্ত্র দিবস (২৬শে জানুয়ারি) উপলক্ষে দ্বিতীয় ম্যাচের ভেন্যু পাল্টানোর অনুরোধ করেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকে (সিএবি)। সিরিজের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২, ২৫, ২৮, ৩১শে জানুয়ারি ও ২রা ফেব্রুয়ারি।

এস/কেবি


আইসিসি টি–টোয়েন্টি বাংলাদেশ–ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250