শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইরান-ইসরায়েল সংকট সামলাতে বিকল্প খুঁজছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৫

#

জি-৭ সম্মেলনস্থলে ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার (১৬ই জুন)  ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েল-ইরানের মধ্যকার চলমান সংঘাত দ্রুত তীব্র হচ্ছে। এরই মধ্যে তিনি জি-৭ শীর্ষ সম্মেলন থেকে তড়িঘড়ি ওয়াশিংটনে ফিরেছেন। এর আগে তিনি ইরানিদের তাদের রাজধানী তেহরান ‘অবিলম্বে খালি করার’ এক আশঙ্কাজনক সতর্কবার্তা জারি করেন। খবর বিবিসি ও রয়টার্সের।

কানাডায় চলমান শীর্ষ সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যেতে হবে।’ এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে তিনি দ্রুতই আমেরিকায় ফিরবেন। ট্রাম্প বিস্তারিত কিছু না জানিয়ে বলেন, ‘অবশ্যম্ভাবী কিছু কারণে আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে।’

ট্রাম্পের মূলত আজ মঙ্গলবার (১৭ই জুন) পর্যন্ত কানাডায় থাকার কথা ছিল। কিন্তু সোমবার দুপুরের মধ্যেই তিনি ইঙ্গিত দিতে শুরু করেন যে, তার মনোযোগ অন্য কোথাও এবং তিনি ইরান-ইসরায়েলের ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় সম্ভাব্য সব বিকল্প বিবেচনা করছেন।

কানাডার কানানাস্কিসের রিসোর্ট শহরে জি-৭ নেতাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, ইরান আলোচনা টেবিলে আছে। তারা একটি চুক্তি করতে চায়। আমি এখান থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কিছু একটা করতে যাচ্ছি।’

এ শীর্ষ সম্মেলনে ট্রাম্পের উপস্থিতির কয়েক ঘণ্টার মধ্যেই বিভেদ তৈরি হয়। জোট নেতারা ইসরায়েল-ইরানের মধ্যকার উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে এক যৌথ বিবৃতিতে ট্রাম্প স্বাক্ষর না করার পরিপ্রেক্ষিতে এ বিভেদ তৈরি হয়। যদিও নথি প্রস্তুতকারী কর্মকর্তারা আশা করেছিলেন, তাকে হয়তো শেষ পর্যন্ত স্বাক্ষর করতে রাজি করানো যেতে পারে।

ইরান-ইসরায়েল যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250