রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে: গোলাম মাওলা রনি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

সাবেক সংসদ সদস্য, রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের খুশির বন্যা দেখা যাচ্ছে; বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফরের পরে। আজ বুধবার (৩রা ডিসেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওতে তিনি একথা বলেন।

গোলাম মাওলা রনি বলেন, নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ লাভ করার পর খলিলুর রহমান অনেক বিতর্ক তৈরি করেছেন। সম্প্রতি তিনি ভারত সফর করেছেন। সেই ভারত সফর করার পর আওয়ামী লীগের মধ্যে উৎসব উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। 

তিনি বলেন, দেশের ভেতর এবং দেশের বাইরে আওয়ামী লীগের যেসব পলাতক নেতাকর্মীরা আছেন, খলিলুর রহমানের ভারত সফরের পর তাদের মধ্যে অনেকটা — ইউরেকা; কী যেন একটা পেয়ে গেছেন ভাব বিরাজ করছে। 

সাবেক এই সংসদ সদস্য বলেন, ঢাকা শহরে আওয়ামী লীগের লোকজনদের মধ্যে দুই ধরনের কথা হচ্ছে। একটা হল রিফাইন্ড আওয়ামী লীগ। বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্সির সাথে যোগাযোগ রক্ষা করে শেখ হাসিনার বিপরীতে ওয়ান ইলেভেন তরিকার একটি রিফাইন্ড আওয়ামী লীগ হবে। এ কথা আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে।

তিনি বলেন, এরই একটি আভাস সজীব ওয়াজেদ জয় বিবিসি বাংলাকে দিয়েছেন যে বিদেশ থেকে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন করার চেষ্টা হচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে পাল্লা দিয়ে বিএনপির নেতৃত্ব পরিবর্তন করার চেষ্টা হচ্ছে বিদেশ থেকে।

গোলাম মাওলা রনি বলেন, কিন্তু এই কথা আওয়ামী লীগের লোকদের মধ্যে আতঙ্ক তৈরি করছে না। এর কোনো সাইড ইফেক্ট নেই, এটা রাজনীতিতে দুই পয়সার মূল্য তৈরি করছে না। কিন্তু যেটা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে খুশির বন্যা বয়ে দিচ্ছে সেটা হলো, কলকাতাকেন্দ্রিক যে সকল নেতারা ইন্টারনেটে বড় বড় কথাবার্তা বলেন তারা আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর   তালিকা তৈরি করছেন, মনোনয়ন তৈরি করছেন। বিষয়টা এমন যে—সামনে যে সংসদ নির্বাচন আসছে সেখানে আওয়ামী লীগ অংশ নেবে শেখ হাসিনা কিংবা সজীব ওয়াজেদ জয় কিংবা অন্য কারো নেতৃত্বে। 

তিনি বলেন, বাংলাদেশের এই শ্বাসরুদ্ধকর অবস্থা, সবকিছুর মধ্যে একটি থমথমে অবস্থা, খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান দেশে আসতে পারছেন না। তখন আওয়ামী লীগের এই খুশির বন্যার মধ্যে কী ইঙ্গিত খুঁজে পান? চিন্তা করতে থাকুন, ভাবতে থাকুন আর দেখতে থাকুন এই বাংলায় আর কী কী ঘটে আগামী দিনগুলোতে। 

গোলাম মাওলা রনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250