শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইরান-আমেরিকার আলোচনা হতে পারে এ সপ্তাহেই, চলছে প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৫

#

আমেরিকান দূত উইটকফের সঙ্গে বৈঠক হতে পারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা হতে পারে এ সপ্তাহেই। এ লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। এ বিষয়ে অবগত চারটি সূত্র আমেরিকার সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, হোয়াইট হাউস এ সপ্তাহে আমেরিকার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে।

বিষয়টি এমন এক সময়ে সামনে এল, যখন ইরান-ইসরায়েল রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত। গত শুক্রবার (১৩ই জুন) ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাসহ গুরুত্বপূর্ণ কয়েক স্থানে হামলা চালিয়ে বিজ্ঞানী ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করলে এ সংঘর্ষ শুরু হয়। সূত্র জানিয়েছে, এ বৈঠকের উদ্দেশ্য হবে—একটি কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা করা। যার মধ্যে রয়েছে পারমাণবিক চুক্তি এবং ইসরায়েল-ইরান যুদ্ধের অবসান।

বৈঠকের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে সূত্র জানিয়েছে, এটি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ চেষ্টা। যাতে যুদ্ধ এড়িয়ে ফের চুক্তির পথে ফেরার উদ্দেশ্যে। এক আমেরিকান কর্মকর্তা নিশ্চিত করে বলেছেন, ‘এ সপ্তাহে ইরানিদের সঙ্গে একটি বৈঠকের বিষয়টি বিবেচনাধীন।’

ইরান-ইসরায়েল যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250