রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায়কে ঘিরে আজ সোমবার (১৭ই নভেম্বর) ঢাকাসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সুপ্রিম কোর্টের মাজার গেট সংলগ্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশপথে সেনা সদস্য ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মোতায়েন আছে। বিজিবি ও ডিএমপির সাঁজোয়া যানও প্রস্তুত রাখা আছে।

নিরাপত্তা নিশ্চিতের জন্য রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্টে বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেরা। এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জ ও মাদারীপুরসহ চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250