রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের *** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি *** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ *** আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার

মাছ দিয়ে বানাতে পারেন বিকেলের নাশতা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শিশুদের মধ্যে অনেকে মাছ খেতে পছন্দ করে না। তাদের জন্য বাড়িতে মাছ দিয়ে মজাদার নাশতা বানিয়ে দিতে পারেন। এতে করে মাছ খাওয়ার প্রতি আগ্রহ বাড়বে। রইল ফিশ অ্যান্ড ফ্রিটস রেসিপি-

উপকরণ: ভেটকির ফিলে ১৮০ গ্রাম (ছয়টি ফিঙ্গার সাইজ), বড় আলু ৮০ গ্রাম, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, হোয়াইট পেপার ২ গ্রাম, প্যাপরিকা পাউডার ২ গ্রাম, পার্শলে কুচি ২ গ্রাম এবং ময়দা ১/২ কাপ।

প্রণালী: একটি পাত্রে ভেটকির ফিলে নিন। তার সঙ্গে মেশান পরিমাণমতো ময়দা, লেবুর রস, হোয়াইট পেপার, স্বাদমতো লবণ, প্যাপরিকা পাউডার দিয়ে আধঘণ্টা ম্যারিনেট করে রাখুন। আলুর মাঝখানের অংশ থেকে ফিঙ্গার চিপসের আকারে কেটে নিন। পটেটো ফ্রিটসগুলো যেন একই মাপের হয় সেদিকে খেয়াল রাখুন।

আরো পড়ুন : কমলার কেক তৈরির সহজ রেসিপি

এবার একটি বড় পাত্রে ঠান্ডা পানি ঢেলে, তাতে ফিঙ্গার চিপসগুলো ভিজিয়ে রাখুন। এতে আলু সহজে বাদামি হবে না। তারপর কড়াইতে তেল গরম করে ভেটকির ফিলে একে একে ডুবো তেলে ছাড়ুন। মাছে সোনালি বাদামি রং ধরলে তুলে নিন।

অন্য একটি প্যানে তেল গরম করুন। পটেটো ফ্রিটসগুলোতে লবণ এবং প্যাপরিকা পাউডার মাখিয়ে কিছুক্ষণ রাখুন। এবার ডুবো তেলে আঁচ কমিয়ে সোনালি বাদামি করে ভেজে নিন। আলুগুলো এমনভাবে ভাজতে হবে, যাতে বাইরে মুচমুচে হয়, কিন্তু ভিতরটা নরম থাকে। একটি সার্ভিং ডিশে ফিশ এবং পটেটো ফ্রিটস সাজিয়ে দিন। তার সঙ্গে টার্টার সস সহ পরিবেশন করুন।

এস/ আই.কে.জে/ 


ফিশ অ্যান্ড ফ্রিটস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250