বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ‘আমি কিছু করিনি’—বললেন স্বপ্না

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ৩রা জুন ২০২৬

#

স্বপ্না আক্তার। ফাইল ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানিতে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করেছেন।

আজ বুধবার এ মামলার আসামি আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। আত্মপক্ষ সমর্থন করে সোহেল ও স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করেন। সোহেল রানা ক্ষমাও চান।

সোহেল রানার বক্তব্য শেষ হওয়ার পর স্বপ্নার বক্তব্য জানতে চান ট্রাইব্যুনাল। স্বপ্নাও নিজেকে নির্দোষ দাবি করেন। স্বপ্না বলেন, ‘আমি কিছু করিনি।’

এ সময় ট্রাইবুনাল স্বপ্নাকে উদ্দেশ করে বলেন, ‘দরজা কেন খোলেননি? এর কোনো ব্যাখ্যা দিতে চান কিনা?’

এ সময় স্বপ্নাকে সতর্ক করে ট্রাইবুনাল বলেন, ‘আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে যে শাস্তি তার হবে একই শাস্তি আপনারও হতে পারে।’

এরপর স্বপ্না আবারও বলেন, ‘স্যার আমি নির্দোষ, আমি কিছু করিনি।’

দুই আসামির কেউই তাদের পক্ষে সাক্ষ্য (সাফাই সাক্ষ্য) দেবেন না বলে ট্রাইবুনালকে জানান। পরে ট্রাইবুনাল যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেন।

এ মামলায় রাষ্ট্র নিযুক্ত বিশেষ পিপি আজিজুর রহমান দুলু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবারই যুক্তিতর্ক শুনানি শেষ হবে। এরপর ট্রাইবুনাল রায়ের তারিখ ধার্য করবেন।

গতকাল মঙ্গলবার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এ মামলায় ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

গত ১৯ সকাল সাড়ে ১০টার দিকে পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-বি, অ্যাভিনিউ-৭ এর ৩৭ নম্বর বাসার ৫ তলা ভবনের ৩য় তলার উত্তর পাশের কক্ষের বেডরুম থেকে ৮ বছরের শিশু পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মস্তকবিহীন মৃতদেহ উদ্ধার করা হয়। কিছুক্ষণ পর রঙের বালতি থেকে মাথা উদ্ধার করা হয়। এ সময় স্বপ্না আক্তার দাঁড়ানো ছিলেন। তিনি জানান, তার স্বামী সোহেল রানা শিশুকে বাথরুমে আটকে ধর্ষণ করার পর মেরে ফেলে। পরে মরদেহ গায়েব করার জন্য ধারালো ছুরি দ্বারা গলা কেটে ফেলেন। কাঁধ থেকে দুই হাত বিচ্ছিন্ন করেন। এরপর শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা পুলিশকে খবর দেন এবং স্বপ্না আক্তারকে আটক করেন। পরে অভিযান চালিয়ে সোহেলকে আটক করে পুলিশ।

২০ মে ভোরে আব্দুল হান্নান পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, যে বাসা থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয় তার বাসার পাশের বাসাই বাদীর বাসা। সকাল সাড়ে ৯টায় ওই শিশু বাসা থেকে বের হলে তাকে পাশের বাসায় নিয়ে আটকে রাখে। তাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়।

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250