মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

মজাদার আলুর ডাল রান্নার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪২ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাঙালিদের খাবার তালিকার মধ্যে আলুর ডাল একটি জনপ্রিয় খাবার। রসনা মেটাতে গরম ভাত কিংবা রুটি-পরোটার সঙ্গে এই পদটি খাওয়া হয়। চলুন জেনে নেওয়া যাক কীভাবে আলু দিয়ে ডাল রান্না করবেন, রইলো রেসিপি- 

উপকরণ 

আলুর ডাল বানাতে আলু ছাড়া লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা মরিচ, শুকনা মরিচ, রসুন কুচি, জিরা, হলুদ গুড়া, জিরা গুঁড়া, ধনে গুড়া, মরিচ গুড়া, সরিষার তেল, লবণ ও চিনি। 

আরো পড়ুন : তেল ছাড়াই তৈরি হবে মজাদার ডাটা চিংড়ি

প্রণালি 

প্রথমে আলু সেদ্ধ করে নিন। তারপর খোসা ছাড়িয়ে হাতে করে মেখে নিন। যেন ময়দা মাখার মতো পেস্ট হয়ে যায়। আলু মাখার সময় লবণ বা পানি দেওয়ার দরকার পড়বে না।

এবার কড়াইয়ে তেল গরম করে জিরা, শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিন। তারপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি দিয়ে অল্প আঁচে ভাজুন। রসুন অপছন্দ করলে নাও দিতে পারেন।

পেয়াঁজ, রসুন লাল হয়ে এলে সেগুলো কড়াই থেকে তুলে সেদ্ধ আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার কড়াইয়ে অল্প তেল দিয়ে  ওই আলু দিন। তার মধ্যে বাকি সমস্ত গুঁড়া মসলা, লবণ, চিনি ও হলুদ দিয়ে হালকা আঁচে ভালো করে কষিয়ে নিন।

আলু পেস্টের সঙ্গে মসলা মিশে গেলে পানি দিন। ডাল যতটা পাতলা বা গাঢ় রাখবেন, সেই পরিমাণে পানি দেবেন। এবার কাঁচা মরিচ চিরে দিন। ঢাকা দিয়ে কিছুক্ষণ পানিটা ফোটান।

মসলা-আলু মাথার সঙ্গে পানি ভালোমতো ফুটে গেলে সুন্দর গন্ধ ছাড়বে। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ব্যস, আলুর ডাল তৈরি। এবার ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন। প্রাথমিকভাবে বোঝা যাবে না, এতে ডাল নেই। 

এস/  আই.কে.জে

রেসিপি আলুর ডাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250