সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে কিছুদিন আগে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। মেয়ের সঙ্গে বিয়ের সবকিছু ঠিক। বিয়ের  অনুষ্ঠানের ১০ দিন আগে হবু মেয়েজামাইয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন মা। এবার ঘটল আরেক ঘটনা। মেয়ের সঙ্গে বিয়ের কথা থাকলেও বিয়ে হলো মায়ের সঙ্গে।

ভারতের উত্তর প্রদেশের মীরাটের ব্রহ্মপুরী এলাকার বাসিন্দা ২২ বছর বয়সী মোহাম্মদ আজিম। তার বিয়ে ঠিক হয়েছিল শামলি এলাকার বাসিন্দা ২১ বছর বয়সী মানতাশার সঙ্গে।

গত ৩১শে মার্চ বিয়ের দিন ঠিক ছিল। সবই ঠিকমতো এগোচ্ছিল, কিন্তু অঘটন ঘটল যখন কাজি বিয়ের অনুষ্ঠানে কনের নাম বললেন। খবর এনডিটিভির।

বিয়ে পড়ানোর সময় কনের নাম তাহিরা বলে উল্লেখ করেন কাজি। কিন্তু আজিম তো জানতেন, কনের নাম মানতাশা। তখন ওই সময় কিছু বলার সুযোগ পাননি। পরে বিয়ে পড়ানো শেষে কনের ঘোমটা তুলতেই আজিম দেখতে পান, মানতাশার সঙ্গে নয়, তার বিয়ে হয়েছে মানতাশার ৪৫ বছর বয়সী বিধবা মা তাহিরার সঙ্গে।

এ বিয়ে ঠিক করেছিলেন আজিমের ভাই নাদিম ও ভাবি সাইদা। আজিম এ প্রতারণার প্রতিবাদ করলে তার ভাই ও ভাবি তাকে মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসানোর হুমকি দেন বলে পুলিশের কাছে অভিযোগ করেন তিনি।

পুলিশের কাছে অভিযোগে আজিম আরও বলেন, এ বিয়ের সময় ৫ লাখ টাকার লেনদেনও হয়েছিল।

তবে পরে ব্রহ্মপুরীর সার্কেল অফিসার সৌম্য আস্থানা জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে মীমাংসা হয়েছে। আজিম তার অভিযোগ তুলে নিয়েছেন। তিনি এখন আর কোনো আইনি পদক্ষেপ নিতে চান না। তাহিরাকে নিয়েই সংসার করবেন আজিম।

এইচ.এস/

কনে বদল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250