সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

বিচ্ছেদ উদযাপনে ‘ডিভোর্স রিং’!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

এনগেজমেন্ট রিংয়ের কথা কে না জানে। ভালোবাসা উদযাপন কিংবা বিয়ের প্রতিশ্রুতির অংশ হিসেবে একে অপরকে আংটি পরানোর রীতি বিশ্বজুড়েই চালু রয়েছে। তাই বলে ‘ডিভোর্স রিং’! 

বিষয়টি প্রকাশ্যে এসেছে ভোগ ম্যাগাজিন সূত্রে। মার্কিন মডেল এমিলি রাতাজকস্কি এই নতুন ট্রেন্ড চালু করেছেন। তাঁর দুই আঙুলে দেখা গেছে দুটি আংটি। যাকে ‘ডিভোর্স রিং’ বলছেন তিনি। অর্থাৎ বিচ্ছেদের পর পরা যায় এমন আংটি।

এমিলি জানান, সম্পর্কে থাকার সময়ে রিং পরেছিলেন, এখন সেই সম্পর্ক নেই। তাই সেই রিংগুলোকে ডিজাইন বদলে বিচ্ছেদের আংটি বানিয়ে ফেলেছেন তিনি।

আরো পড়ুন : যে বনের সব গাছ পাথরের!

তিনি বলেন, ‘সম্পর্ক ভাঙলে হীরার আংটি আর পরা যাবে না তেমন তো নয়। বরং এনগেজমেন্ট রিং হয়ে উঠতে পারে ডিভোর্স রিং। এই আংটি বোঝাবে আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী।’

ভোগের প্রতিবেদন অনুযায়ী, মূলত ডিভোর্স রিংয়ের মাধ্যমে নারী স্বাধীনতার বার্তা দিয়েছেন এমিলি রাতাজকস্কি। এমিলির এই ডিভোর্স রিংয়ের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে এমিলিকে সাধুবাদ জানিয়েছেন। আবার অনেকে সমালোচনা করেছেন।

এর আগে গত বছরই পার্টি দিয়ে এক নারীর বিবাহবিচ্ছেদ উদযাপনের খবর ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, এক নারী একটি কেকের পাশে দাঁড়িয়ে আছেন, যার ওপরে লেখা ছিল শুভ বিবাহবিচ্ছেদ, বিবাহবিচ্ছেদের জন্য অভিনন্দন।

এস/ আই.কে.জে/


‘ডিভোর্স রিং’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250