সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

যে বনের সব গাছ পাথরের!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেক প্রচলিত একটি কথা, পাথরেও ফুল ফোটানো যায় যদি ভালোবাসা থাকে। তার মানে প্রথমে পাথরের গাছ প্রয়োজন। এরপর প্রেমিক তার ভালোবাসার পরিচর্যা করে ফুল ফোটানোর চেষ্টা করবেন। পাথরের গাছের খবর দিচ্ছি, এবার ফুল যদি ফোটাতে চান, তবে জেনে নিন কোথায় আছে সেই পাথরের গাছ। অনেকেরই যেতে ইচ্ছা করছে? কোনো সমস্যা নেই। এখানে একটি-দুটি গাছ না, পুরো জঙ্গলের সব গাছই পাথরের! আসুন জানি সেই রহস্যময় পাথর গাছের জঙ্গলের কথা-

আরো পড়ুন : মিষ্টি কুমড়ার নৌকায় চড়ে রিভার ক্রুজ! 

চীনের ইউনান প্রদেশের পাঁচশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই প্রস্তর অরণ্য। দূর থেকে দেখলে মনে হবে ঘন বন। তবে এ বনের রং কিন্তু সবুজ নয়, কালো। জঙ্গলের পাথর গাছগুলোর আবার ডালপালাও ছড়িয়ে রয়েছে। দেখতে গাছের মতোই মাটি ভেদ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সারি সারি পাথর।   

চুনাপাথরের গাছগুলোর সঙ্গে এই জঙ্গলে জলপ্রপাত, দুটি বিশাল হ্রদ, প্রাকৃতিক গুহাও রয়েছে। ২৭ কোটি বছরেরও বেশি প্রাচীন বলে জানা গেছে এই পাথর বনের বয়স। বিস্ময়কর অরণ্যের সৃষ্টি নিয়ে একাধিক মতবাদ রয়েছে। আদি বাসিন্দাদের অশিমা নামে এক তরুণীর ভালোবাসা নাকি পরিণতি পায়নি। কালো জাদু দিয়ে তাকে পাথর করে দেওয়া হয়েছিল। সেই দুঃখেই বাকি সব গাছ পাথর হয়ে যায়।

তবে ভূবিজ্ঞানীদের মতে, গভীর জলাশয় ছিল এখানে। জলাশয়ের নিচে নিমজ্জিত ছিল এই পাথরগুলো। এক সময় পানির স্তর নামতে শুরু করলে জঙ্গলের মতো পাথরগুলো মাথাচাড়া দিয়ে ওঠে।  

এস/ আই.কে.জে/

জঙ্গল পাথরের গাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250