মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

সতর্কতার পরও শাকিবের তাণ্ডবে পাইরেসির হানা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

কয়েক দিন আগে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘তাণ্ডব’ সিনেমার পাইরেসি ঠেকাতে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছিলেন, পাইরেসি ঠেকাতে কড়া নজরদারি করছেন তারা। এরপরও ঠেকানো গেল না। মুক্তির এক সপ্তাহের মাথায় পাইরেসির কবলে পড়ল শাকিব খান অভিনীত তাণ্ডব।

গত শুক্রবার (১৩ই জুন) রাত থেকে টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে তাণ্ডব সিনেমার ঝকঝকে প্রিন্ট। এরপর ছড়িয়ে পড়েছে ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইটে। পরে ইউটিউব থেকে সিনেমাটি সরিয়ে নিলেও এখনো তাণ্ডবের পাইরেটেড ভার্সন পাওয়া যাচ্ছে টেলিগ্রাম ও বিভিন্ন ওয়েবসাইটে।

তাণ্ডব টিম ইতিমধ্যে পাইরেসি রোধে কাজ করছে বলে জানিয়েছেন আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। যারা পাইরেসির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি।

গতকাল শনিবার (১৪ই জুন) হল ভিজিটে গিয়ে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘পাইরেসি নিয়ন্ত্রণে বিভিন্ন দেশে যে এজেন্সি নিয়োগ করা হয়, আমরাও সেই এজেন্সি নিয়োগ করেছি প্রথম থেকে। তাদের মাধ্যমে আমরা পাইরেসির বিষয়টি ভালোভাবে কন্ট্রোল করছি। যেসব পেজ থেকে তাণ্ডবের লিংক শেয়ার করা হচ্ছে, সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। যারা এ অপরাধের সঙ্গে জড়িত, তাদের একবিন্দু ছাড় দেওয়া হবে না।’

এইচ.এস/

ঈদের সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250