শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইরানের সঙ্গে সব সীমান্ত বন্ধ করে দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ১৬ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রতিবেশী ইরানের সঙ্গে সব সীমান্ত অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ইরান ও ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা-পাল্টা হামলার মাঝে আজ সোমবার (১৬ই জুন) পাকিস্তানের প্রাদেশিক কর্মকর্তারা ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ার এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখশ পিরকানি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ইরানের সঙ্গে পাকিস্তানের চাঘি, ওয়াশুক, পানজগুর, কেচ ও গোওয়াদার জেলার সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে।

চাঘি জেলার সীমান্ত চৌকির কর্মকর্তা আত্তা উল মুনিম বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে প্রবেশ স্থগিত করা হয়েছে। তবে সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমে কোনও নিষেধাজ্ঞা নেই এবং ইরানে অবস্থানরত পাকিস্তানি নাগরিকরা প্রয়োজনে দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

আত্তা বলেন, ‘আজ অন্তত ২০০ পাকিস্তানি শিক্ষার্থী দেশে ফিরতে পারেন বলে আমরা প্রত্যাশা করছি।’ গতকাল রোববার (১৫ই জুন) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছিলেন, ইরান থেকে ৪৫০ জন পাকিস্তানি তীর্থযাত্রীকে ফিরিয়ে আনা হয়েছে এবং আরও অনেককে ফেরানো হবে। ইরাকের ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইরাক ও ইরানে শিয়া মুসলমানদের পবিত্রতম বিভিন্ন স্থান অবস্থিত।

বিশ্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান। গত শুক্রবার (১৩ই জুন) দেশটি বলেছে, ‘ইসরায়েলের হামলার বিরুদ্ধে তারা ইরানের সরকার ও জনগণের পাশে রয়েছে।’ ইরান ও পাকিস্তান— উভয় দেশই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না।

পাকিস্তান-ইরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250