সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

ছুটির দিনে ফাঁকা মেট্রোরেল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

মতিঝিল-উত্তরা রুটে পুরোদমে মেট্রোরেল চালু হবার পরে আজ ২১শে ফেব্রুয়ারিতে প্রথম কোনো সরকারি ছুটির দিনে চলাচল করছে।

বুধবার (২১শে ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর মতিঝিল স্টেশনে ভিন্ন চেহারায় দেখা যায় মেট্রোরেল। 

প্রতিদিন এই সময় চরম ভিড় থাকে মেট্রোরেলে। কিন্তু আজ সেখানে একেবারেই ফাঁকা। স্বাভাবিক দিনে ধাক্কাধাক্কি করে উঠতে হয়। আজ খুব স্বাভাবিকভাবেই সহজেই উঠছেন যাত্রীরা।

এছাড়াও টিকিট কাউন্টারেও নেই তেমন ভিড়। প্রতিদিনই এই কাউন্টারে টিকিট কেনার দীর্ঘ লাইন থাকে। আজ খুব সহজেই টিকিট কাটা যাচ্ছে। যাত্রীরা লাইনে না দাঁড়িয়েই নিজে নিজের টিকিট কাটতে পারছেন।

মেট্রোরেলে ভ্রমণ করা যাত্রীরা বলছেন, আজকে অনেক ভিড় হবে ভাবছিলাম। এখন দেখি পুরাই ফাঁকা। হয়তো বিকেলে ভিড় হতে পারে। ছুটির দিনে মানুষ বিকেলে বের হবে।

‘আজ ছুটির দিনে মেট্রো চালু রেখে ভালই করেছে। মানুষ খুব স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারছে। শুক্রবারও চালু রাখা উচিত বলে মনে করেন যাত্রীরা।’

এরআগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারি ছুটি হলেও জরুরিসেবা হিসেবে মেট্রোরেল চালু রাখার ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন: ২১ ফেব্রুয়ারিও চলবে মেট্রোরেল

মঙ্গলবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে জানানো হয়েছে, নিয়মিত সময়সূচি অনুযায়ী ২১শে ফেব্রুয়ারিতে মেট্রোরেল চলাচল করবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুধু শুক্রবার মেট্রোরেল বন্ধ থাকে। এদিন মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ। এছাড়া অন্যান্য যেকোনো সরকারি ছুটি ও অনুষ্ঠানের দিন মেট্রোরেল চলাচল করবে। এর আগেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সরকারি বিভিন্ন ছুটির দিনে মেট্রোরেল চলাচল করেছে।

এসকে/ 

মেট্রোরেল ছুটির দিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250