রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের *** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি *** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ

প্রাথমিকের শিক্ষকদের অনলাইনে বদলি শুরুর সময় জানালো অধিদপ্তর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪১ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

অবশেষে চলতি মাসেই শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষকদের অনলাইন ভর্তি কার্যক্রম। অনলাইনে বদলির জন্য বানানো সফটওয়্যারের হালনাগাদ কাজ শেষ পর্যায়ে। এরপর পাইলটিং করে চলতি বছরের বদলির প্রক্রিয়া শুরু হচ্ছে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (৮ই মার্চ) এ তথ্য জানিয়ে তিনি বলেন, গত বছরের মতো এবারও উপজেলা থেকে উপজেলায় বদলি দিয়ে কার্যক্রম শুরু হবে। আর শেষ হবে মহানগর এবং সিটি কর্পোরেশনের বদলির মাধ্যমে।

আরো পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ১৫ মার্চ

জানা গেছে, ২০২২ সালের ১৫ই সেপ্টেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলির ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু হয়। অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এজন্য নির্ধারিত একটি সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত আইডি ব্যবহার করে শিক্ষকদের বদলির জন্য আবেদন করতে হয়। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবেই ওই শিক্ষক বদলির যোগ্য কি না বা কোন বিদ্যালয়ে বদলি হবেন, তা নির্ধারণ হবে।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বদলির প্রথম ধাপে উপজেলা থেকে যারা উপজেলার মধ্যে বদলি হতে চান তারা সুযোগ পাবেন। এরপর জেলার মধ্যে, এক জেলা থেকে অন্য জেলায়, এক বিভাগ থেকে অন্য বিভাগ এবং সর্বশেষ মহানগরের মহানগর এবং সিটি কর্পোরেশনের মধ্যে বদলি সম্পন্ন হয়।

 এইচআ/ 

প্রাথমিক শিক্ষক অনলাইন বদলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250