রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান *** ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পপন্থি-বামপন্থির লড়াই: আজ ভোট, মুখোমুখি লুলা ও ফ্লাভিও *** এশিয়ান গেমসেও একটি রেকর্ডে নাম উঠে গেল সূর্যবংশীর *** ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়ে ১৮৩৭ *** একজন সাংবাদিক কীভাবে একই সঙ্গে কোনো দলপন্থী হতে পারেন: মাহফুজ আনাম *** যন্তর মন্তরে যৌন হয়রানির শিকার ৩ নারী সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ *** রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর *** রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত *** চার কার্গো বিমান ভরে ইয়েমেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান *** মধ্যবর্তী নির্বাচনের আগে ২ কোটি প্রবীণকে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা ট্রাম্পের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়ে ১৮৩৭

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

চলমান সরবরাহ সংকট এবং সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে ভোক্তাদের কাছে সিলিন্ডার বিক্রির অভিযোগের মধ্যে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানো হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ রোববার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে ১ হাজার ৮৩৭ টাকা, যা আগে ছিল ১ হাজার ৫৮৫ টাকা। নতুন এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দামও আনুপাতিক হারে বাড়ানো হয়েছে। প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৫৩ টাকা শূন্য ৬ পয়সা।

অটোগ্যাসের দাম প্রতি লিটার ৭৩ টাকা শূন্য ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে। বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বশেষ এ মূল্য সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারদরের ভিত্তিতে নিয়ন্ত্রক সংস্থাটি প্রতি মাসে এলপিজির দাম পর্যালোচনা করে।

এমন এক সময়ে এলপিজির দাম বাড়ানো হলো, যখন বিভিন্ন এলাকার ভোক্তারা ইতোমধ্যেই বেশি দাম দিয়েও ঠিকমতো এলপিজি পাচ্ছেন না। অভিযোগ রয়েছে, কিছু এলাকায় খুচরা বিক্রেতারা ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি করছেন, যা নতুন নির্ধারিত সরকারি দামের চেয়েও অনেক বেশি।

গত মাসে অনুসন্ধানে দেখা যায়, ভোক্তারা নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৬০০ টাকা বেশি দিয়ে এলপিজি সিলিন্ডার কিনছেন। আমদানিকারকরা আমদানি অব্যাহত থাকার কথা জানালেও ব্যবসায়ী ও খুচরা বিক্রেতারা বাজারে সরবরাহ কমে যাওয়ার কথা জানিয়েছিলেন।

এলপিজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250