রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যন্তর মন্তরে যৌন হয়রানির শিকার ৩ নারী সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ *** রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর *** রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত *** চার কার্গো বিমান ভরে ইয়েমেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান *** মধ্যবর্তী নির্বাচনের আগে ২ কোটি প্রবীণকে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা ট্রাম্পের *** মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের *** রিয়াদে আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের *** শেখ হাসিনাকে ইউরোপের কোনো নিরাপদ দেশে সরিয়ে নেওয়ার পরামর্শ, ভারতের অবস্থান এখনো ভিন্ন *** তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে অপপ্রচারের চেষ্টা চলছে: সহকারী প্রেস সচিব *** একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একইরকম কেন

রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

#

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাবিষয়ক সভায় প্রধানমন্ত্রী। ছবি: পিএমও

ঢাকার যানজট নিরসনে প্রস্তাবিত অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্প বাস্তবায়নের প্রতিবন্ধকতা দ্রুত দূর করা, সংস্থাগুলোর কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

আজ রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাবিষয়ক সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

সভার তথ্য জানিয়ে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত তা দূর করার পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

প্রকল্পের কাজ শেষ করতে বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ এবং দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার নির্দেশও দেন তিনি।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, মৌলভীবাজারে যুবক আটক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

যন্তর মন্তরে যৌন হয়রানির শিকার ৩ নারী সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

চার কার্গো বিমান ভরে ইয়েমেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

Footer Up 970x250