শুক্রবার, ১৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

ক্যাশলেস বাংলাদেশ

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

#

ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ানো এবং বাংলা কিউআর সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ১ অক্টোবর ২০২৬ তারিখে রাজধানীর বনানী কাঁচা বাজারে "ক্যাশলেস বাংলাদেশ” প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন। ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. এহতেশামুল হক খান এ সময় উপস্থিত ছিলেন।

মাননীয় মন্ত্রী ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআরের মাধ্যমে এ সময় একটি পণ্য ক্রয় করেন। বাংলাদেশ ব্যাংক-এর উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংক-এর সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মাননীয় মন্ত্রী বাংলা কিউআরকে সম্পূর্ণ নিরাপদ পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে "ক্যাশলেস বাংলাদেশ” গড়ার সরকারের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, এই উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে সব ধরনের লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। তিনি আরও বলেন, মানুষকে আর সঙ্গে করে নগদ টাকা বহন করতে হবে না। এর ফলে পেমেন্টের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।

সরকারের 'ক্যাশলেস বাংলাদেশ' গড়ার লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ডাচ্-বাংলা ব্যাংক গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর-এর ব্যবহার উৎসাহিত করতে সারা দেশে ধারাবাহিকভাবে বিভিন্ন সচেতনতামূলক ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপ নেক্সাসপে এবং রকেটের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ক্যাশবিহীন লেনদেন করা যায়। ডাচ্-বাংলা ব্যাংক ডিজিটাল পেমেন্টের ব্যবহার আরও বাড়াতে এবং বাংলাদেশে আরও সহজ, দ্রুত ও ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

ক্যাশলেস বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250