রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যন্তর মন্তরে যৌন হয়রানির শিকার ৩ নারী সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ *** রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর *** রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত *** চার কার্গো বিমান ভরে ইয়েমেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান *** মধ্যবর্তী নির্বাচনের আগে ২ কোটি প্রবীণকে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা ট্রাম্পের *** মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের *** রিয়াদে আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের *** শেখ হাসিনাকে ইউরোপের কোনো নিরাপদ দেশে সরিয়ে নেওয়ার পরামর্শ, ভারতের অবস্থান এখনো ভিন্ন *** তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে অপপ্রচারের চেষ্টা চলছে: সহকারী প্রেস সচিব *** একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একইরকম কেন

মধ্যবর্তী নির্বাচনের আগে ২ কোটি প্রবীণকে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

#

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

২ কোটির বেশি মার্কিন প্রবীণকে এককালীন ৯০ ডলার করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রবীণদের জন্য চালু মেডিকেয়ার স্বাস্থ্যবিমার মাসিক প্রিমিয়ামের ব্যয় কিছুটা কমাতেই এ অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক আর্থিক প্রতিশ্রুতির সর্বশেষটি হলো এই ঘোষণা।

বর্তমানে সিনেট ও প্রতিনিধি পরিষদ দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা তলানিতে ট্রাম্পের রিপাবলিকান পার্টির। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সময় তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার উচ্চ ব্যয় মোকাবিলায় ট্রাম্পের ভূমিকা নিয়ে তার অনুমোদনের হার কমেছে।

গত মাসে ট্রাম্প প্রস্তাব করেছিলেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে সব প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলারের চেক দেওয়া হবে। তবে বিশ্লেষক, অর্থনীতিবিদ এবং কংগ্রেসের কয়েকজন রিপাবলিকানও এ পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন।

গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড’ থেকে এই অর্থ দেওয়া হবে। তার দাবি, মেডিকেয়ারের ‘ফি-ফর-সার্ভিস’ কর্মসূচির উন্নয়নে কংগ্রেস এই তহবিলে ২০০ কোটি ডলার বরাদ্দ দিয়েছে।

হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত পরিকল্পনার বিস্তারিত তথ্যে বলা হয়েছে, যোগ্য অধিকাংশ প্রবীণ নাগরিক অক্টোবরের শুরুতে সরাসরি ব্যাংক হিসাবে ৯০ ডলার জমা পাওয়ার মাধ্যমে এ অর্থ পাবেন।

হোয়াইট হাউস জানিয়েছে, যাদের সরাসরি ব্যাংক হিসাবে অর্থ জমা নেওয়ার ব্যবস্থা নেই, তাদের অক্টোবরের শুরুতেই চেক পাঠানো হবে। চেকটি মেডিকেয়ারে নিবন্ধিত ব্যক্তিদের ডাকের ঠিকানায় পাঠানো হবে।

ট্রাম্প প্রশাসন আলাদাভাবে প্রায় ১০ লাখ মার্কিন নাগরিককে ৫০০ ডলার করে দেওয়ার উদ্যোগও নিয়েছে। রাজনৈতিক কৌশলবিদেরা বলছেন, এই অর্থ কিছু নির্বাচনী আসনের ফলাফলে সম্ভাব্য প্রভাব ফেলতে পারে।

হোয়াইট হাউস বলছে, স্বাস্থ্যবিমা-সংক্রান্ত অতিরিক্ত ফি হিসেবে এসব অর্থ ফেরত দেওয়া হচ্ছে। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’-এর আওতায় স্বাস্থ্যবিমা কেনা ব্যক্তিদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হয়েছিল এবং এই অর্থ তারই ফেরত।

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, মৌলভীবাজারে যুবক আটক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

যন্তর মন্তরে যৌন হয়রানির শিকার ৩ নারী সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

চার কার্গো বিমান ভরে ইয়েমেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

Footer Up 970x250