শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান ১লা জুলাই থেকে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২২ পূর্বাহ্ন, ২২শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী ১লা জুলাই থেকে ত্রুটিপূর্ণ মোটরযানের বিরুদ্ধে বিদ্যমান আইন এবং বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তাই এ সময়ের আগেই ঢাকাসহ সারা দেশের মহাসড়ক থেকে লক্কড়-ঝক্কড়, রংচটা, গ্লাস ভাঙা, লাইট ভাঙা, সিট ভাঙা মোটরযান উঠিয়ে নিতে হবে।

মঙ্গলবার (২১শে মে)  বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিএ রোড সেফটি বিভাগের পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব-ই রব্বানী। তবে তিনি বলেন, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান তো নিয়মিত হচ্ছে। তবে এটি ১লা জুলাই থেকে আরো জোরদার করা হবে।

এর আগে মহাসড়কে লক্কড়-ঝক্কড়, রংচটা, গ্লাস ভাঙা, লাইট ভাঙা, সিট ভাঙা  মোটরযান চলাচল বন্ধে গত ১৯শে মে গণবিজ্ঞপ্তি জারি করে বিআরটিএ। 

আরো পড়ুন: পুলিশে যুক্ত হচ্ছে দুই হেলিকপ্টার

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, যানবাহন ঢাকাসহ মহাসড়কে চলাচলের কারণে প্রায় সড়কে দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। বাংলাদেশ বর্তমানে একটি উন্নয়নশীল দেশ। ফলে ঢাকা মহানগরে চলাচলরত গণপরিবহনের সৌন্দর্যের ওপর নগরের সৌন্দর্য ও দেশের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক দুর্ঘটনা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে এ ধরনের ত্রুটিপূর্ণ মোটরযান চলাচল বন্ধ করা প্রয়োজন। মোটরযানের চালক, যাত্রী, পথচারীসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিরাপত্তা নিশ্চিতকল্পে আগামী ১লা জুলাইয়ের মধ্যে এ ধরনের ত্রুটিপূর্ণ মোটরযানকে  ত্রুটিমুক্ত ও দৃষ্টিনন্দন করার জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় বিআরটিএ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। 

এসি/


গাড়ি জুলাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250