শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

নিজেকে ফিট রাখতে কী করছেন সুবাহ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

নতুন প্রজন্মের অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। ছোট পর্দা দিয়ে অভিনয়ের শুরু তার। এরপর রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক তার। 

এছাড়া সুবহা অভিনীত ‘মন বসেছে পড়ার টেবিলে’ সিনেমাটির শুটিংও শেষ হয়েছে। ডাবিং শেষ হলেই মুক্তির মিছিলে আসবে এটি। তবে দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে সুবহা। মাঝে গানে কণ্ঠ দিয়েছেন তিনি। শ্রোতারা সুবহার গানেও বুদ হয়েছেন। এবার নতুন পরিচয়ে এই সুন্দরী। সম্প্রতি ভাইয়া গ্রুপে সহকারী ব্যবস্থাপক হিসেবে কোম্পানির ব্র্যান্ডিং এন্ড প্রমোশনের কাজ করছেন তিনি।

সুবাহ জানান, নতুন কাজ বেশ উপভোগ করছি। অফিসের পাশাপাশি নিজেকে ফিট করার চেষ্টায় আছি। 

নিজেকে ফিট  রাখতে কি করছেন এমন প্রশ্নের জবাবে সুবাহ বলেন, এখন আমি নিয়মিত জিম করছি। ইতোমধ্যে পাঁচ কেজি ওজন ঝড়িয়েছি। উচ্চতা অনুপাতে আরো ৫ থেকে ৮ কেজি ঝড়াবো, এজন্য নিয়মিত জিমে সময় দিচ্ছি।

নতুন কাজের খবর সম্পর্কে সুবাহ বলেন, এর মাঝে কয়েকটি কাজের অফার পেয়েছি কিন্তু ওজন না ঝড়িয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে চাইছি না। আমার ভক্তরা ছিপছিপে গড়নের যে সুবাহকে তাদের হৃদয়ের মণিকোঠায় রেখেছেন তেমনটা হয়েই আবার ক্যামেরার সামনে দাঁড়াবো। আশা করছি শিগগিরই আমার ভক্তরা আমাকে সেরূপে দেখতে পাবেন, সে চেষ্টাই করে যাচ্ছি। 

ওআ/

সুবাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250