শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

দামেস্কে ঢুকে পড়েছে বিদ্রোহীরা, দেশ ছাড়লেন প্রেসিডেন্ট আসাদ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৩ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৪

#

ছবি - সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করছে বিদ্রোহীরা। বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে বিদ্রোহীরা বলেছে, আমাদের সেনারা রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে। বিবিসির লাইভ প্রতিবেদনেও বলা হয়েছে, শহরটিতে গুলির শব্দ শোনা যাচ্ছে। 

এদিকে দুইটি সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স বলছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্লেনে করে দামেস্ক ছেড়েছেন। তবে তিনি ঠিক কোথায় গেছেন- সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।  

সিরিয়ার দুইজন সেনা কর্মকর্তা রয়টার্সকে বলেন, রোববার (৮ই ডিসেম্বর) আসাদ বিমানে করে দামেস্ক ছেড়েছেন। তবে তার গন্তব্য জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, দামেস্কের প্রধান স্কয়ারে হাজার হাজার লোক গাড়িতে এবং পায়ে হেঁটে এসেছেন। তারা হাত নাড়ছেন এবং মুক্তি মুক্তি বলে স্লোগান দিচ্ছেন। 

বিদ্রোহীরা বলছেন, আমরা সিরিয়ার জনগণের সঙ্গে আমাদের বন্দীদের মুক্ত ও তাদের শিকল ভাঙ্গার এবং সেদনায়া কারাগারে অবিচারের যুগের সমাপ্তি ঘোষণা করার সংবাদ উদযাপন করছি। 

রয়টার্স বলছে, দামেস্কের উপকণ্ঠে সেদনায়া একটি বিশাল সামরিক কারাগার। সেখানে সিরিয়ান সরকার হাজার হাজার লোককে বন্দী করে রেখেছে। 

গতকাল দামেস্কে প্রবেশের কয়েক ঘণ্টা আগে বিদ্রোহীরা গুরুত্বপূর্ণ শহর হোমস পুরোপুরি নিয়ন্ত্রণের কথা জানান। সেই সময়েই স্পষ্ট হয়ে উঠে, আসাদের ২৪ বছরের শাসন হুমকির মুখে। 

দুইজন বাসিন্দা রোববার বলেছেন, তারা দামেস্কের কেন্দ্রে তীব্র গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছিলেন। 

রাশিয়া এবং ইরান বাশার আল-আসাদ সরকারকে সামরিক সহায়তা দিয়ে আসছিল। বাশার আল-আসাদ ২০০০ সাল থেকে সিরিয়ার ক্ষমতায় রয়েছেন। এর আগে তার বাবা হাফেজ আল-আসাদ ২৯ বছর দেশটি শাসন করেছিলেন।

আই.কে.জে/     

প্রেসিডেন্ট আসাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250