মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

মুক্তির মিছিল থেকে সরে দাঁড়াল দুই সিনেমা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ৩১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

এবারের কোরবানির ঈদে এক ডজন নির্মাতা তাদের সিনেমা মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন। তবে ঈদের সাতদিন বাকি থাকতে মুক্তির মিছিল থেকে সরে গেল দুটি সিনেমা। এগুলো হলো- ফরহাদ হোসেনের ‘নাদান’ ও অনিক বিশ্বাসের ‘শিরোনাম’।

২১শে মে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয় শিরোনাম সিনেমার। ফার্স্ট লুক পোস্টারে লম্বা চুল, চোখে কালো সানগ্লাস, গলায় একাধিক চেইন আর কালো জ্যাকেটের মিশেলে দেখা যায় নিরবকে। তার চরিত্রের নাম ইব্রাহিম। কিছু অংশের শুটিং বাকি থাকায় সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত বাতিল করা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নিরব।

শিরোনামে নিরবের বিপরীতে আছেন ইয়ামিন হক ববি। আরও অভিনয় করছেন ওমর সানী, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, কচি খন্দকার, ফারজানা ছবি ও দিলরুবা দোয়েল প্রমুখ।

কারিগরি ঝামেলার কারণে ঈদে মুক্তি দেওয়া যাচ্ছে না নাদান। বিষয়টি নিশ্চিত করে সিনেমার অভিনেতা শ্যামল মাওলা বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কিছু টেকনিক্যাল ঝামেলার কারণে এ ঈদে আসছে না নাদান। যারা নাদানের পোস্টার দেখে ভালোবাসা জানিয়েছেন, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আশা করি, ভবিষ্যতে নাদান সিনেমার জন্য এ ভালোবাসা আবারও পাব।’

নাদান ফরহাদ হোসেনের প্রথম সিনেমা। ১৩ই মে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল নাদানের। এতে আরও অভিনয় করেছেন সায়মা স্মৃতি, রাকিব হোসেন ইভন, এরফান মৃধা শিবলু, সাইফ খান, জুয়েল জহুর প্রমুখ।

এইচ.এস/

সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250